শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

দাওরায়ে হাদীসের স্বীকৃতি; অজ্ঞদের সমালোচনা ও বাস্তবতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা মাহমূদ হাসান কুতুব জা‘ফরী

জাতীয় সংসদের ২২তম অধিবেশনে আল-হাইআতুল উলয়া লিল জামিআ‘তিল কাওমীয়া বাংলাদেশ-এর অধীন বাংলাদেশের কওমী মাদরাসাসমূহের সর্বোচ্চস্তর দাওরায়ে হাদীসকে ‘মাস্টার্স (ইসলামিক স্টাডিজ/আরবী) সমমান’ দিয়ে যে স্বীকৃতির আইন পাস হয়েছে, এটা কওমী অঙ্গণের জন্য সময়ের প্রেক্ষাপটে ঐতিহাসিক মাইল ফলক।

জাতীয় সংসদে এই স্বীকৃতি আইন পাসের জন্যে মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ও শিক্ষামন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং সামরিক সচিবসহ সংশ্লিষ্ট যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সবার প্রতি মুবারক অভিনন্দন।

এ আইন পাসের মাধ্যমে কওমি শিক্ষা সমাপনকারীদের উল্লেখযোগ্য কয়েকটি উপকার হলো:

১. এর মাধ্যমে কওমি শিক্ষা বাংলাদেশের প্রচলিত আইনে একটি স্বীকৃত শিক্ষা বলে বিবেচিত হলো।

২. যে সকল ধর্মীয় প্রতিষ্ঠানে স্বীকৃতির অভাবে যোগ দেওয়া যেত না, সে সকল প্রতিষ্ঠানে কওমি শিক্ষার্থীদের সুযোগ তৈরি হবে।

৩. শিক্ষা ও কর্মের জগতে সার্বিক প্রতিযোগিতার দরজা সম্প্রসারিত হলো, এতে আশা করা যায় কওমি শিক্ষার মানের আশানুরূপ উন্নয়ন হবে।

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

যতটুকু জানি, কওমি শিক্ষার স্বীকৃতি আদায়ে প্রথম পটিয়া মাদরাসার মুহতামিম মাওলানা হারুন ইলামাবাদী রহ. তৎকালীন সরকারের সাথে আলোচনা করেন।

তারও পূর্বে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ রহ. স্বাধীনতা পরবর্তী সময়ে স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে এ ব্যাপারে ব্যবস্থা নিতে কথা বলেন।

পরবর্তী সময়ে আমরা মরহুম শাইখুল হাদীস আল্লামা আজিজুল হকের নেতৃত্বে এই স্বীকৃতি আদায়ে রাজপথে আন্দোলন দেখি। যদিও সে আন্দোলনের সাফল্য কার নেতৃত্বে উঁকি দিচ্ছিল সেটা নিয়ে মতনৈক্য শুনা যায়। এবং এ কথাও কওমি অঙ্গনে বহুল প্রচারিত, তখন জামায়াতে ইসলামীর কারণে আন্দোলন পূর্ণ সফলতা পায়নি।

শেখ হাসিন