মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

খিদে পেলেও খাওয়া ঠিক নয় যেসব খাবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খুব বেশি খিদে পেলে খাবার নিয়ে অনেকসময় কারও বাছ বিচার থাকে না। সামনে যা আছে তাই খেতে চান। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এমন কিছু খাবার আছে যা অনেক খিদে পেলেও খাওয়া ঠিক নয়। যেমন-

আসল তাবলীগ নকল তাবলীগ

১) খালি পেটে ফল খেলে বেশিরভাগ সময়ই গ্যাসের সম্ভাবনা দেখা দেয়। আপেল বা একটা কলা খেয়ে বেমিক্ষন থাকাও যায় না। কিছুক্ষন পর ঠিকই আবার ক্ষুধা অনুভূত হয়। এ কারণে ফলের সঙ্গে প্রোটিন জাতীয় খাবার খাওয়া উচিত। এ জন্য সামান্য পরিমাণ বাদাম, পিনাট বাটার বা পনির খেতে পারেন।

২. হয়তো কাজের চাপে বা অন্য কোনও কারণে দুপুরের খাবার খাওয়ার সময় পার হয়ে গেছে। তখন হাতের কাছে পাওয়া ঝাল ঝাল কোনও মুখরোচক খাবার অর্ডার করে বসলেন। এতে হজমের সমস্যা তৈরি হবে। খালি পেটে ঝাল খাবার খেলে এই মশলা পাকস্থলীর আবরণের ওপর সরাসরি প্রভাব ফেলে।

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন 

৩. কমলা, কফি -এই সব খাবার খালি পেটে খেলে অ্যাসিডিটি বাড়তে পারে। এতে পেট খারাপ হবার সম্ভাবনাও তৈরি হয়। বিশেষ করে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে, তাদের জন্য খালি পেটে কফি পান করা অত্যন্ত ক্ষতিকর।

৪) আপনি হয়তো দুই ঘণ্টা পর দুপুরের বা রাতের খাবার খাবেন। তাই খিদে পাওয়ায় হালকা কিছু খেতে চাচ্ছেন। এমন অবস্থায় অনেকেই এক প্যাকেট বিস্কুট বা চিপস খেতে পছন্দ করেন। কিন্তু এগুলোতে থাকা কার্বোহাইড্রেট কিছুক্ষণের মধ্যেই হজম হয়ে যায়। তখন আবারও খিদে পায়। এ কারণে এসব খাবার এড়িয়ে চলুন। সূত্র : জি নিউজ

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ