মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বাংলাদেশে চালু হচ্ছে ইউটিউব অফিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী মাস থেকেই বাংলাদেশে অফিস চালু করতে যাচ্ছে ইউটিউব। ভিডিও শেয়ারিংয়ের সবচেয়ে জনপ্রিয় পোর্টালটির একটি প্রতিনিধি টিম এ লক্ষ্যে বাংলাদেশে আসছে।

জানা যায়, আগামী সপ্তাহে ইউটিউবের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসছে। এ দলে প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা থাকবেন, যারা বাংলাদেশ সফরকালে সরকারের একাধিক মন্ত্রীসহ সংশ্লিষ্ট একাধিক পক্ষের সঙ্গে কথা বলবে।

জানা গেছে, ইউটিউবে বাংলাদেশিদের একটিভিটি দেখেই উদ্বুদ্ধ হয়েছে প্রতিষ্ঠানটি। আর এ কারণে শিগগির তারা অফিস করার উদ্যোগ নিয়েছে।

ইউটিউব ব্যবহারের দিক থেকে দক্ষিণ এশিয়ায় ভারতের পরেই বাংলাদেশ অবস্থান।

এ ব্যাপারে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার মিডিয়াকে বলেন, আশা করছি খুব শিগগির বাংলাদেশে ইউটিউবের অফিস চালু হবে। ইউটিউব মনে করছে, বাংলাদেশ তার জন্য নতুন বিজনেস হাব হবে।

সাম্প্রতিক সময়ে অনেকগুলো ভিডিও কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করায় ইউটিউব কর্মকর্তাদের নজরে এসেছে বলে জানা যায়।

এছাড়াও বাংলাদেশের অনেক চ্যানেল গোল্ডেন প্লে বাটন পেয়েছেন। ১০ লক্ষ সাবস্ক্রাইব হলে ইউটিউব কর্তৃপক্ষ যেটি দিয়ে থাকে।

বিসফটি কী, কিভাবে আপনার ব্যবসাকে সহজ করে? – বিস্তারিত জানুন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ