সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ব্যবসায় বিনিয়োগকারী কি লোকসানের ভার বহন করবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

প্রশ্ন: প্রায় এক বছর পূর্বে আমি আমার এক বন্ধুকে এক লক্ষ টাকা এ শর্তে বিনিয়োগ করি যে, আমি লাভের ৬০% পাব। আর সে পাবে ৪০%। তেমনি লোকসান হলে উভয়ে উক্ত হারে তা বহন করব। কিছুদিন আগে আমি জানতে পেরেছি যে, এভাবে চুক্তি সহীহ নয়।

এখন আমি জানতে চাচ্ছি, এতদিন পর্যন্ত এ চুক্তি থেকে আমরা যে লাভ ভোগ করেছি এর ব্যাপারে আমাদের করণীয় কী? প্রশ্নকারী: হাসান জামিল, সদর দক্ষিণ, কুমিল্লা

উত্তর: প্রশ্নোক্ত ক্ষেত্রে ব্যবসা পরিচালনাকারীর উপর আংশিক লোকসানের ভার দেওয়া সহীহ হয়নি। কারণ এ ধরনের লেনদেনে লোকসান হলে পুরোপুরি মূলধন জোগানদাতাকেই বহন করতে হয়।

তবে এ কারণে আপনাদের উক্ত চুক্তিটি ফাসেদ হয়ে যায়নি। বরং শর্তটিই বাতিল হয়ে গেছে। তাই সামনের জন্য লোকসানের শর্তটি সংশোধন করে নিবেন এবং ব্যবসার ক্ষতি হলে আপনি একাই বহন করবেন।

তথ্যসূত্র: মুসান্নাফে আবদুর রাযযাক, বর্ণনা ১৫০৮৭; আলইখতিয়ার ২/৪৬১; মাজমাউল আনহুর ৩/৪৪৬; আদ্দুররুল মুখতার ৫/৬৪৮/আল-কাউসার।

আরও পড়ুন-

একজন আত্মবিশ্বাসী বালকের গল্প
আল্লাহ বলেছেন তাঁর সাথে ব্যবসা করলে প্রফিট হবে পাক্কা ১০ গুণ!
পরিতৃপ্তির ছোট্ট এক গল্প!

আরএম/