মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মরণ ফাঁদ বিশ্বের যে গেমগুলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইন্টারনেটে গেম খেলাটা অনেকের কাছে খুব পছন্দের। তবে এই গেম খেলা যখন মরণ ফাঁদ হয়ে দাঁড়ায় তবে সেটি ভয়ের বিষয়।

বেশ কিছুদিন ধরে ছেলে-মেয়েরা ভয়ংকর গেম ব্লু-হোয়েল- মম'র ফাঁদে পড়ে প্রাণ হারিয়েছে। এই গেম আমাদের সামনে এসেছে তাই এর সম্পর্কে আমরা জানতে পেরেছি। এরকম আরো কিছু গেম রয়েছে আজকে সে সম্মন্ধে জানাবো।

ব্লু-হোয়েল চ্যালেঞ্জ: ২০১৭ সালে এই নীল তিমির কোপে মারা গিয়েছেন অনেকে। ৫০ টি টাস্কের মাধ্যমে এই খেলা খেলতে হতো। শেষ টাস্ক ছিল আত্মহত্যা।

দ্য পাস আউট চ্যালেঞ্জ: মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় হাজার তরতাজা প্রাণ গিয়েছিল এই মারণ খেলায়। নিজের গলা চেপে ধরে এক অন্য নেশার দুনিয়ায় চলে যাওয়াই ছিল এই খেলার বিষয়বস্তু।

দ্য সল্ট অ্যান্ড আইস চ্যালেঞ্জ: হাতের উপরে বরফ ঢেলে তার উপরে নুন ছিটিয়ে দিলেই সেই বরফোর তাপমাত্রা -২৬ ডিগ্রিতে পৌঁছে যেত। ফলে হাতে গভীর ক্ষত তৈরি হতো। এটাই ছিল কিশোরদের খেলা।

দ্য ফায়ার চ্যালেঞ্জ: এই মারণ খেলা মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হয়েছিল। এই খেলায় গায়ে আগুন জ্বালিয়ে দেওয়াই ছিল মূল বিষয়। ১৫ বছর বয়সি মার্কিন কিশোর এই খেলা খেলতে গিয়ে মারা গিয়েছিল।

দ্য কাটিং চ্যালেঞ্জ: হাত ব্লেড দিয়ে কেটে ক্ষতবিক্ষত করে সেই ছবি আপলোড করাই ছিল এই গেমের শর্ত। আর যারা এই খেলা খেলত, তারাই নিজেদের বড় কিছু মনে করত।

আরো পড়ুন-
রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে বাংলাদেশের ওপর: সুচি
‘বর্তমানে ইসলামিক স্কুল নির্মাণ মসজিদ নির্মাণ থেকেও গুরুত্বপূর্ণ’
রাশিয়া সবচেয়ে বড় সামরিক মহড়া ভস্টক-চালাতে যাচ্ছে

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ