মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ইরান সম্পৃক্ততার দায়ে ৫৮টি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে গুগল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ইরানের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে মোট ৫৮ টি অ্যাকাউন্ট ডিলিট করার ঘোষণা দিয়েছে গুগল।

বন্ধ করে দেয়া এই ৫৮ টি অ্যাকাউন্টের মধ্যে রয়েছে ৩৯ টি ইউটিউব চ্যানেল, ১৩ টি গুগল প্লাস অ্যাকাউন্ট এবং ৬ টি ব্লগার অ্যাকাউন্ট।

সম্প্রতি ইরান এবং রাশিয়া থেকে চালানো কয়েকশ ফেসবুক ও ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেয় সামাজিক যোগাযোগের শীর্ষ প্ল্যাটফর্ম ফেসবুক। ফেসবুকের এই সিদ্ধান্তের কয়েকদিন পরেই এমন ঘোষণা দিলো গুগল।

ধারণা করা হচ্ছে বিদেশি এজেন্টরা জনপ্রিয় সামাজিক মাধ্যমগুলোতে বানোয়াট তথ্য ছড়িয়ে ফায়দা নেয়ার চেষ্টা করছে। এসব অপচেষ্টা বন্ধ করতে ব্যবস্থা নিতে শুরু করেছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।

গুগলের বৈশ্বিক সম্পর্ক বিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কেন্ট ওয়াকার একটি ব্লগ পোস্টে জানান, ডিলিট করা প্রত্যেকটি অ্যাকাউন্টের সঙ্গে ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং বা আইআরআইবি’র সম্পৃক্ততা পাওয়া গেছে।

সূত্র: সিএনএন

আরো পড়ুন– সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নিয়েছে ৬৩ হাজারের বেশি রুশ সেনা

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ