শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি

সেলফি তুলতে গিয়ে প্রাণ হারালো কলেজ ছাত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:রাজধানীর বনশ্রীতে বাড়ির ছাদে সেলফি তুলতে গিয়ে নিচে পড়ে মাহমুদুল হাসান হৃদয় (২২) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে বনশ্রীর ই-ব্লকের ৮ নম্বর সড়কের ১ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত হৃদয় খিলগাঁও মডেল কলেজের ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিল।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবুল মিয়া এ তথ্য জানান।

তিনি বলেন, ঈদের রাতে সাড়ে ৭টার দিকে হৃদয় তার ছোট ভাই মেহেদী হাসানকে সাথে নিয়ে ছাদে যান। সেখানে সেলফি তোলার সময় অসাবধানতার কারণে হৃদয় ছাদ থেকে নিচে পড়ে যান।

এএসআই বাবুল আরো বলেন, অচেতন অবস্থায় হৃদয়কে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ