মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

অ্যানড্রয়েডে একাধিক গুগল অ্যাকাউন্ট ব্যবহার করবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অ্যানড্রয়েড ফোনে একাধিক গুগল অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ রয়েছে। অ্যানড্রয়েডের হালনাগাদ ভার্সনে এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। জেনে নিন অ্যানড্রয়েড ফোনে একাধিক গুগল অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ।

স্টেপ ১। ধরুন আপনার ইতিমধ্যেই একটি গুগল অ্যাকাউন্ট রয়েছে। এবার হোম স্ক্রিনে গিয়ে সেটিংসে ক্লিক করুন। এর পরে অ্যাকাউন্ট সিলেক্ট সিলেক্ট করুন।

স্টেপ ২। এখানে অ্যাড অ্যাকাউন্ট অপশন দেখতে পাবেন। এর পাশেই থাকবে একটি + চিহ্ন। স্ক্রিনের নিচের দিকে এই অপশন চোখে পড়বে। এখানে ট্যাপ করে লিস্ট থেকে গুগল সিলেক্ট করুন। এখানে আপনাকে ডিভাইসের পাসওয়ার্ড বা পিন বা ফিঙ্গারপ্রিন্ট থেকে অথেন্টিকেশন করতে হবে।

স্টেপ ৩। এবার যে গুগল অ্যাকাউন্ট যোগ করতে চান তার ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। আপনার আলাদা কোন গুগল অ্যাকাউন্ট না থাকে এখানেই নতুন অ্যাকাউন্ট খোলার অপশন পেয়ে যাবেন।

স্টেপ ৪। লগ ইন এর পরে কিছু সময় ধরে অ্যানড্রয়েড আপনার নতুন অ্যাকাউন্টের সব ডাটা সিঙ্ক করবে। আবার অ্যাকাউন্টে ফিরে এসে গুগল সিলেক্ট করে নতুন অ্যাকাউন্টে ট্যাপ করে যে সার্ভিসগুলো সিঙ্ক করতে চান তা সেগুলোর সিলেকশন তুলে দিতে পারেন।

স্টেপ ৫। কোন অ্যাকাউন্ট ডিলিট করতে হলে সেটিংসে এ গিয়ে অ্যাকাউন্ট সিলেক্ট করে অ্যাকাউন্ট ডিলিট করতে চান সেটি সিলেক্ট করুন। নিচের রিমুভ অ্যাকাউন্ট সিলেক্ট করুন। সিলেক্ট করা অ্যাকাউন্ট ডিভাইস থেকে ডিলিট হয়ে যাবে।

মোবাইলে দ্রুত চার্জ দেবেন যেভাবে

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ