মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

স্মার্টফোনের হারানো ডাটা ফিরে পাবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অনেক সময় অগোচরে অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে প্রিয় ছবিগুলো ডিলিট হয়ে যায়। এতে আফসোস করা ছাড়া উপায় থাকে না। আমরা অনেকেই হয়তো জানি না যে ডিলিট হয়ে যাওয়া ছবিগুলো ফিরে পাওয়ার উপায় রয়েছে। সে ছবিগুলো ফিরে পেতে সাহায্য করবে গুগল প্লে-স্টোর। গুগল প্লে-স্টোরে অনেক অ্যাপ রয়েছে যার সাহায্যে আপনি ফিরে পাবেন মুছে যাওয়া ছবিগুলো।

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোনগুলো থেকে হারিয়ে যাওয়া ছবি খুঁজে পেতে ‘ডিস্ক ডিগার’ নামের অ্যাপটি বেশ উপযোগী। এটি ব্যবহারেও কোনো টাকা লাগে না। খুব সহজেই এই অ্যাপটি ব্যবহার করা যায়। এছাড়া অ্যাপটি ব্যবহার করতে ফোন স্পেসিফিকেশনের প্রয়োজন হয় না।

‘ডাম্পেসটার ইমেজ অ্যান্ড ভিডিও রিস্টোর’ আরেকটি অ্যাপ। এটি গুগলের প্লে-স্টোরে অনায়াসে খুঁজে পাবেন। অ্যাপটির মাধ্যমে সহজেই ডিলিট হয়ে যাওয়া ছবি খুঁজে পাবেন আপনি। এর বাড়তি সুবিধা হচ্ছে- এর মাধ্যমে ডিলিট হয়ে যাওয়া এমপি-থ্রি এবং ভিডিও ফাইলও খুঁজে পাওয়া যায়। এটির ব্যবহারেও কোনো চার্জ লাগে না।

এই অ্যাপগুলো ছাড়াও কিছু অ্যাপ রয়েছে যেমন: ‘ডিগ ডিপ ইমেজ রিকভারি’, ‘রিস্টোর ইমেজ’, যা দিয়ে অনায়াসে হারিয়ে যাওয়া ছবি পুনরুদ্ধার করা যাবে।

আরও পড়ুন: ৮ উপায়ে সুরক্ষিত থাকবে স্মার্টফোনের ব্যাটারি

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ