শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বয়স নির্ধারণের প্রস্তাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: শিশু-কিশোরদের নৈতিক মূল্যবোধের অবক্ষয় রোধে ফেসবুক এবং অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের জন্য ন্যূনতম বয়স নির্ধারণের প্রস্তাব এসেছে জেলা প্রশাসক সম্মেলনে।

নরসিংদী ও ময়মনসিংহ জেলা প্রশাসকের দেওয়া প্রস্তাবে মন্ত্রিপরিষদ বিভাগ ইতিবাচক মনোভাব দেখিয়ে তা বাস্তবায়নের সুপারিশ করেছে।

জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো প্রস্তাবনা থেকে কার্যপত্র প্রস্তুত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের জন্য ন্যূনতম বয়স নির্ধারণের প্রস্তাবের পক্ষে যুক্তি দেখিয়ে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমের যথেচ্ছ ব্যবহারের ফলে শিশু-কিশোরদের নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয় হচ্ছে। স্বাভাবিক মানসিক ও শারীরিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে। সঠিক সামাজিকায়ন বাধাগ্রস্ত হচ্ছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অংশে প্রস্তাবে মন্ত্রিপরিষদ বিভাগ তা বাস্তবায়নের সুপারিশে বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের জন্য ন্যূনতম বয়স নির্ধারণ করা যেতে পারে।

আরও পড়ুন: ফেসবুকের অজানা ৯ তথ্য

আরএম/