মাওলানা উবায়দুর রহমান খান নদভী। লব্ধপ্রতিষ্ঠিত আলেম সাংবাদিক। লেখালেখি ও সাংবাদিকতার সঙ্গে জড়িত প্রায় ৩ দশক ধরে। বিশিষ্ট আলেম পরিবারে জন্ম নেয়ায় এবং সাংবাদিকতার সূত্রে সাধারণ ও আলেম সমাজে তার বিচরণ অবাধ। কাছ থেকে দেখছেন দেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক পটপরিবর্তন।
সম্প্রতিক হেফাজতে ইসলাম নিয়ে মিডিয়ায় শুরু হওয়া গুঞ্জন ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন এ আলেম সাংবাদিক। কথোপকথনে তার সঙ্গে ছিলেন আওয়ার ইসলামের চিফ রিপোর্টার আতাউর রহমান খসরু।
আওয়ার ইসলাম : হেফাজতে ইসলামের রাজনৈতিক অবস্থান কী তা নিয়ে গণমাধ্যমে নানা গুঞ্জন তৈরি হয়েছে। হেফাজত কি তাদের অবস্থান পরিষ্কার করতে পারছে না?
মাওলানা উবায়দুর রহমান খান নদভী : দেশের গণমাধ্যমে হেফাজতে ইসলাম বাংলাদেশের রাজনৈতিক অবস্থান কি; বিশেষত আগামী জাতীয় নির্বাচনে তাদের অবস্থান কী হবে তা নিয়ে গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরেই। বিভিন্ন মধ্যমাধ্যমে হেফাজতের আসন বণ্টনের মতো বিষয়ও এসেছে।
জন্মলগ্ন থেকে সংগঠনটি বলে আসছে রাজনীতির সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তবুও মনে হয়, মিডিয়ার কোনো একটি অংশ হেফাজতের গায়ে রাজনীতির লেবেল লাগাতে উৎসাহী।
হেফাজতে ইসলামের কোনো কোনো রাজনৈতিক নেতা যাদের ভিন্ন দল রয়েছে- তাদের কার্যক্রমকে হেফাজতের বলা হচ্ছে। আর সেটা যে অজ্ঞতার কারণে করছে আমার তা মনে হয় না। সাংবাদিক হিসেবে এতোটুকু সচেতনতা তাদের অবশ্যই রয়েছে।
তবে এটা অসম্ভব নয় যে, হেফাজতের কোনো কোনো নেতা ‘হেফাজত পরিচয়’ সামনে রেখে দেন দরবার করছে। এটা এক ধরনের অসততা। বিষয়টি এমন হলে সাংবাদিকদের এক তরফাভাবে দোষ দেয়া যায় না।
আওয়ার ইসলাম : নাকি তারা হেফাজতের রাজনৈতিক প্রভাবকে ভয় পাচ্ছে?
মাওলানা উবায়দুর রহমান খান নদভী : এটা খুব স্বাভাবিক। কারণ হেফাজতের রাজনৈতিক প্রভাব অবশ্যই আছে। হেফাজতে ইসলামের কর্মীরা এ দেশের ভোটার। হেফাজতের অনুসারী দল ও ব্যক্তিরা জাতীয় নির্বাচনে একদিকে যাবে। এজন্য হেফাজতকে সরকার ও সরকার বিরোধী সবাই কাছে টানতে চাচ্ছে। সেটা অস্à