শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
ইরানের জব্দ করা সম্পদ ফেরত দিতে অস্বীকার যুক্তরাষ্ট্রের লক্ষ্মীপুরে অটোচালক হত্যায় গ্রেফতার ৩ যুবক  অবশেষে ইসলামাবাদে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান ‘অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ

পাঁচ ক্যামেরা নিয়ে আসছে স্যামসাং গ্যালাক্সি এস ১০ প্লাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং তাদের এস সিরিজের ফ্ল্যাগশিপ ফোন এস ১০ ও এস ১০ প্লাস উন্মুক্ত করবে ২০১৯ সাল নাগাদ।

যদিও প্রতিষ্ঠানের আসন্ন নোট সিরিজের ফোন নোট ৯ আগস্টের ৯ তারিখ উন্মুক্ত হওয়ার কথা রয়েছে। আর এরই মধ্যে এস ১০ ও এস ১০ প্লাস ফোন নিয়ে নানা তথ্য ফাঁস হয়ে আসছে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট বিজিআর এর খবরে বলা হয়, স্যামসাংয়ের নতুন ফোন এস ১০-এর বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে।

ফাঁস হওয়া তথ্য মতে, গ্যালাক্সি এস ১০ স্মার্টফোনটিতে বেশ বড় ও নতুন কিছু ফিচার যুক্ত করা হবে। এতে থাকবে ইনফাইনিট ডিসপ্লে এবং পাতলা বেজেল। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে ডিসপ্লের নিচে।

তবে সবচেয়ে বড় যে পরিবর্তন আসবে তা হলো এর ক্যামেরায়। বলা হচ্ছে এই ফোনের পেছনে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে। তবে তৃতীয় ক্যামেরাটি ছবি তোলার ক্ষেত্রে কি পরিবর্তন আনবে সে বিষয়ে কিছু জানা যায়নি।

ফোনের সামনে থাকবে ডুয়েল ক্যামেরা। অর্থাৎ সামনে ও পেছনে মিলিয়ে মোট পাঁচটি ক্যামেরা থাকবে এই ফোনে। আর দামও হবে এই সংস্করণের বেশি।

আগামী বছর ফেব্রুয়ারিতে কঞ্জিউমার ইলেকট্রনিক শো’তে এই ফোনটি উন্মুক্ত করা হতে পারে। কেননা স্যামসাং তাদের এস সিরিজের ফোন সাধারণত ফেব্রুয়ারিতেই উন্মুক্ত করে থাকে।

চোরাই মোবাইল ক্রয় করা যাবে কি?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ