গ্রাম ছেড়ে শহরের দিকে ছুটছে মানুষ। শহরমুখী মানুষের হার বাড়ছে দিন দিন। স্বাস্থ্য-শিক্ষাসহ নানা সুযোগ-সুবিধা ও নাগরিক জীবনের আরাম আয়েশের কথা চিন্তা করেই শহরের প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের। জনমানুষের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে গ্রাম-গঞ্জের কওমি মাদরাসার শিক্ষার্থীরাও শহরমুখী হচ্ছে ব্যাপকভাবে। বিষয়টি নিয়ে আছে ইতিবাচক-নেতিবাচক আলোচনা।
দীর্ঘদিনের মাদরাসা শিক্ষাব্যবস্থার একজন দক্ষ নাবিক মুফতি শামসুদ্দীন জিয়া। যিনি চট্টগ্রাম আল জামিয়া আল ইসলামিয়া জমিরিয়া কাসেমুল উলুম পটিয়া’র মুহাদ্দিস এবং ইফতা বিভাগের প্রধান। তার অসংখ্য শিষ্য দেশ-বিদেশে দীনের খেদমত করে যাচ্ছেন।
মাদরাসা শিক্ষার্থীরা শহরমুখী হওয়ার নেপথ্যের কারণ উদ্ঘাটন করতে প্রথিতযশা এ আলেমের সঙ্গে কথা বলেছেন আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম-এর বার্তা সম্পাদক আবদুল্লাহ তামিম।
আওয়ার ইসলাম: বর্তমানে ব্যাপকভাবে গ্রামের মাদরাসা শিক্ষার্থীরা শহরমুখী হওয়ার কারণ কী?
মুফতি শামসুদ্দীন জিয়া: মাদরাসা শিক্ষার্থীরা দিন দিন আধুনিক হচ্ছে। তাদের পড়াশোনা থেকে শুরু করে চালচলন চিন্তা ভাবনা সবকিছুতেই পরিবর্তন আসছে। আমাদের দেশে শহর ও গ্রাম সব জায়গাতেই ছড়িয়ে ছিটিয়ে আছে কওমি মাদরাসা।
সবখানে সমানতালে পড়াশোনা হলেও বর্তমানে গ্রাম থেকে শহরের দিকে ছূটছে কওমি শিক্ষার্থীরা। এ প্রবণতা দিন দিন বাড়ছে। এটা বাড়তেই থাকবে। এর মূল কারণ বলে মনে করি সুযোগ সুবিধা।
গ্রামের বিভিন্ন মাদরাসায় দেখা যায় শিক্ষার্থীদের যাবতীয় সুযোগ সুবিধা দিতে অক্ষম থাকে। তাই ব্যাপকভাবে গ্রাম ছেড়ে শহরমুখী হচ্ছে তারা।
আওয়ার ইসলাম: শহরমুখী শিক্ষার্থীদের সুযোগ সুবিধার কথা বলছিলেন, কী ধরনের সুযোগ-সুবিধা?
মুফতি শামসুদ্দীন জিয়া: গ্রামের বিভিন্ন মাদরাসায় কালেকশন হয়ে থাকে। অনেক কষ্ট করে কালেকশন করে তারা মাদরাসা পরিচালনা করে। তাছাড়া গ্রামের মাদরাসাগুলোর লজিং সিস্টেম ছাত্রদের জন্য অনেক কষ্টকর।তাই তারা শহরের দিকে ছুটছে।
আর গ্রামের মাদরাসাগুলোর তুলনায় শহরের মাদরাসাগুলোতে কম খরচে তিনবেলা খাবারের ব্যবস্থা থাকে। এসব সুবিধা ছাড়াও শহরে অনেক সময় উন্নতমানের পড়াশোনা হয় বলেও তারা শহরমুখী হচ্ছে।
আওয়ার ইসলাম: আà¦