মুসা আল হাফিজ। কবি, সাহিত্যসমালোচক, গবেষক। ২০১৮ এর ত্রিশে জুন, কবি ফররুখ আহমদের এক শততম জন্মদিবসে লাভ করেছেন ‘ফররুখ আহমদ জন্মশতবার্ষিকী সাহিত্য পদক।’
যে অাদর্শবাদিতা, চেতনাবোধ ও শিল্পবোধকে কবিতা ও জীবনে চারিয়ে নিয়েছিলেন ফররুখ আহমদ, মুসা আল হাফিজ সে অাদর্শ ও জীবনবাদিতার ব্রাজক। কবিতার শৈলী, মেজাজ ও প্রকরণে স্বাতন্ত্র্য থাকলেও কাব্যাদর্শে তিনি একই গন্তব্যের যাত্রী।
ফররুখ চর্চায় মুসা আল হাফিজের রয়েছে নিষ্ঠা ও সক্রিয়তা। ফররুখের কাব্যনাট্য নিয়ে রচিত তার ‘দৃশ্যকাব্যে ফররুখ আহমদ’ বিদগ্ধ মহলে সমাদৃত একটি বই।
আওয়ার ইসলাম এর পক্ষ থেকে ফররুখের কবিতার বিভিন্ন দিক নিয়ে তার সাক্ষাৎকার নিয়েছেন রোকন রাইয়ান।
রোকন রাইয়ান : ফররুখ আহমদ জন্মশতবার্ষিকী সাহিত্য পদক পেলেন। আপনার অনুভুতি কী?
মুসা আল হাফিজ: ফররুখের কাছে আমরা ঋণী। আমাদের সে ঋণ অপরিশোধ্য। তিনি আমাদের সাংস্কৃতিক আত্মপরিচয়ের বুনিয়াদকে মজবুত করেছেন। কিন্তু তার প্রতি আমরা কেউই দায়িত্ব পালন করিনি। না তার জীবৎকালে, না মরণোত্তর।
তার প্রতি অবিচারের প্রশ্নে কিছু ব্যতিক্রম ছাড়া ডান-বাম প্রায় সমান্তরাল। কেউ তাকে উপেক্ষা করেছি, কেউ তার অনবদ্য, অবিনাশী কৃতীত্বকে কৃত্রিমভাবে চিত্রিত করেছি। এ থেকে বেরিয়ে আসতে হবে।
রোকন রাইয়ান: বাংলাসাহিত্যে ফররুখের অবস্থানকে আপনি কীভাবে দেখেন?
মুসা আল হাফিজ: ফররুখের কাব্যনাট্য নিয়ে আমার বইটির শুরুতেই লিখেছি, ‘বাংলাসাহিত্যে যুগনির্মাতা কবি হিসেবে মাইকেল মধুসূধন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও জীবনানন্দ দাশের পরেই ফররুখ আহমদের অবস্থান।’
এখানে এখন কিছু নোক্তা যোগ করবো। প্রথমত, মাইকেল মধুসূদন এর পরে তার মতো নিজস্বতাচিহ্নিত কবি বাংলা সাহিত্যে আরেকজন নেই। দ্বিতীয়ত, কবিতার এতো বিচিত্র প্রকরণে আর কেউ বিচরণ করেনি তার মতো। কেউই না।
তৃতীয়ত, বাংলাসনেটের জনক যদিও মাইকেà