মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কুকুরে তাড়া করলে যা করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ঃ রাস্তায় চলতে গেলে কখনো কখনো কুকুরে তাড়া করে। গভীর রাতে বা খুব ভোরে ফাঁকা রাস্তায়ও কুকুরের মুখোমুখি হতে পারেন। তখন কী করবেন? অনেকেই হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েন। তাদের জন্য আজ থাকছে কুকুর থেকে বাঁচার সহজ কিছু পথ—

১. ভয় পাবেন না। যথাসম্ভব নির্বিকার থাকুন। তাহলে কুকুরটিও আপনার প্রতি আগ্রহ হারাবে।

২. দৌড়োনোর চেষ্টা করবেন না। তাতে কুকুরটিও উত্তেজিত হবে।

৩. হাঁটার গতি কমিয়ে দিন। প্রয়োজনে একেবারে থেমে যান। কুকুরটি শান্ত হলে ধীরে ধীরে যান।

৪. কুকুরের দিকে পাশ ফিরে দাঁড়ান। তাতে কুকুরটির মনে আপনাকে নিয়ে ভয় তৈরি হবে কম।

৫. কুকুরটির সঙ্গে সরাসরি চোখাচোখি করবেন না। না হলে কুকুরটি আরো হিংস্র হয়ে উঠতে পারে।

৬. দু’হাত বুকের কাছে মুড়ে রাখুন।

৭. হাতে কিছু থাকলে অন্যদিকে ছুড়ে দিন। কুকুরটি সেদিকে ছুটবে।

৮. হাতে কিছু না থাকলে মাটি থেকে মিছামিছি কিছু কুড়ানোর ভঙ্গি করে অন্যদিকে ছুড়ে দিন।

৯. স্পষ্টভাবে আত্মবিশ্বাসের সঙ্গে কুকুরটিকে বলুন, ‘যা’ কিংবা ‘না’।

১০. আপনি যথাযথ আচরণ করলে সচরাচর কুকুরের কাছ থেকে ভয়ের কিছু নেই।

আরও পড়ুন ঃ আজানের সময় কুকুর ঘেউ ঘেউ করে কেন? 

আরএম 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ