শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

তরবিয়ত ছাড়া ইসলামের শিক্ষা পূর্ণ হতে পারে না: মাহমুদ মাদানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হুমায়ুন আইয়ুব: সাম্প্রতি ভরত সফরে ভাবনাবিনিময় হয় ভারতীয় পার্লামেন্টের সাবেক সংসদ সদস্য ও জমিয়তে উলামামায়ে হিন্দের সেক্রটারি জেনারেল সাইয়িদ মাওলানা মাহমুদ মাদানির সঙ্গে।

দিল্লিতে অবস্থিত জমিয়তে উলামায়ে হিন্দের কার্যালয়ে এক ভর দুপুরে কথা হয় বাংলাদেশের কওমি মাদরাসার শিক্ষব্যবস্থার উন্নতি ও সাম্প্রতিক তাবলিগ জামাতের অস্থিরতা বিষয়ে।

খোলামেলা ও সৌহার্দ্যপূর্ণ এক পরিবেশে মাদানি খান্দানের এ বরপুত্র নিজের অবস্থান ও পরামর্শ ব্যক্ত করেন।

হুমায়ুন আইয়ুব : মাদরাসা শিক্ষার উন্নয়নে আপনার পরামর্শ কী?

মুফতি মাহমুদ মাদানি : মাদরাসা প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো এমন কিছু মানুষ তৈরি করা- যারা একনিষ্ঠতার সঙ্গে দীনে ইসলামের হেফাজত ও আগামী প্রজন্মের কাছে তালিম তরবিয়ত পৌঁছে দেয়ার ব্যবস্থা করতে পারে।

এ পুরো উপমহাদেশে নতুন প্রজন্মের ঈমান রক্ষা করা কার দায়িত্ব কার? এ দায়িত্ব দীনি মাদারাসাসমূহ থেকে ফারেগ বা শিক্ষা সমাপনকারীদেরই নিতে হবে।

পৃথিবীতে রাষ্ট্রক্ষমতা অর্জনের জন্য যে মিশন শুরু করা দরকার তা হলো, শিক্ষব্যবস্থায় সর্বোচ্চ মনযোগ নিবদ্ধ করা। ক্ষমতার প্রতি মনযোগ কমিয়ে শিক্ষা ও নৈতিকতার প্রতি গুরুত্ব প্রদান জরুরি।

বাচ্চাদের সঠিক শিক্ষা প্রদান ও যোগ্য করে গড়ে তোলা। সঙ্গে সঙ্গে তরবিয়তও থাকা চাই। এর জন্য যে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন তা গ্রহণ করতে হবে। আজকের পৃথিবীতে মানবতার সবচে বড় সংকট হলো শিক্ষার সঙ্গে নৈতিক উন্নয়নের অভাব।

ইসলামের যে শিক্ষাব্যবস্থা রয়েছে সেখানে শিক্ষার পাশাপাশি তরবিয়তের প্রতিও বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। তরবিয়ত ছাড়া ইসলামের শিক্ষা পূর্ণ হতে পারে না। নতুন প্রজন্মের তরবিয়তের প্রতি বিশেষ মনযোগ দেয়া দরকার। এবং তাদের উন্নত চরিত্র গঠন ও নানামুখী বিদ্যায় পারদর্শী করে তোলা। যাতে আমাদের মাদরাসা থেকে এমন আলেম তৈরি হয় যারা বর্তমান বিশ্বের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারে।

হুমায়ুন আইয়ুব : আমাদের দেশের সরকার কওমি মাদরাসার দাওরা সমাপনকারীদের সরকারি সনদের মান দিয়েছে। এর লাভ ক্ষতি কী?

মুফতি মাহমুদ মাদানি : সরকারি সনদের ব্যাপারে আপনাদের দেশের আলেমরাই ভালো বল