বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজায় ৭৩ হাজার ছাড়াল নিহতের সংখ্যা অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত হারামাইনে এ সপ্তাহে খুতবা দেবেন শায়খ মাহের ও শায়খ হুসাইন বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার

সিলেট কলপাড়ায় টম টম দুর্ঘটনায় আহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এন.এইচ ওমর মাহি, সিলেট প্রতিনিধি:  সিলেট নগরীর শেখঘাট কলাপাড়ায় বিদ্যুতের খুঁটির সাথে সংঘর্ষে টম টমের ড্রাইভার সহ ৩ জন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে গত ১ জুন সন্ধ্যা ৭টার দিকে কলাপাড়া খেয়াঘাটের সামনে। আহতরা হচ্ছেন যাত্রী হোসেন আহমদ, সুমন আহমদ ও ড্রাইভার ইমাম উদ্দিন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জানা যায়, সিলেট নগরীতে নিষিদ্ধ ব্যাটারী চালিত ইজি বাইক (টম টম)টি নগরীর কলাপাড়া খেয়াঘাট থেকে সরদা হলের সামনে আসার পথে ড্রাইভারের অদক্ষতার কারণে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ড্রাইভার সহ দুই যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয় জনগণ জানান, নিষেধ থাকা সত্ত্বেও প্রশাসনের কিছু অসাধু কর্মকাতাদের যোগসাজসে এখনো নগরীর কলাপাড়া থেকে কোতোয়ালী মডেল থানার সামন পর্যন্ত ব্যাটারী চালিত ইজি বাইক নিয়মিত চলাচল করছে।

আর এসব ইজি বাইকের ড্রাইভারদের প্রশিক্ষণ না থাকায় প্রায় দুর্ঘটনা ঘটছে। তাই জনগনের জানমালের নিরাপত্তার স্বার্থে ইজি বাইক চলাচল বন্ধ করা খুবই জরুরী।

আরো পড়ুন- কাজা রোজা রাখার পদ্ধতি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ