রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

আহতদের সাহায্যে এগিয়ে যাওয়ায় ফিলিস্তিনি নার্স হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  গাজা সীমান্তে আহত বিক্ষোভকারীদের সহায়তা করতে গেলে এক ফিলিস্তিনি নার্সকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনী।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরা বলেছেন, রাজান আল নাজ্জার নামে ২১ বছর বয়সী ওই নার্স খান ইউনিসে গুলিবিদ্ধ হয়েছেন। তার এই হত্যাকাণ্ডের পর নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৩ জনে।

আল কুদরা বলেন, নাজ্জার ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বেচ্ছাসেবী। তার বুকে গুলি লাগার সময় তিনি চিকিৎসাকর্মীদের সাদা ইউনিফর্ম পরা ছিলেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য অধিদফতরের সূত্র জানায়, শুক্রবার শতাধিক বিক্ষোভকারী আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ৪০জনের শরীরে তাজা গুলি লেগেছে।

উল্লেখ্য, চলতে মাসের ১৪ তারিখে ইসরাইলে মার্কিন দূতাবাস তেলআবিব থেকে জেরুজালেমে স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন ফিলিস্তিনিরা।

এদিন ইসরাইলি স্নাইপাররা ১২৩ নিরপরাধ ফিলিস্তিনিকে হত্যা করে। এতে এখন পর্যন্ত কোনো ইসরাইলি সেনা হতাহত হয়নি।

আরো পড়ুন- গার্মেন্টস শ্রমিকদের বেতন ২০ রোজার মধ্যেই পরিশোধের দাবি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ