রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

ঢাকা-টাঙ্গাইল পথে ২৮ কিলোমিটার যানজট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের ধল্যা পর্যন্ত প্রায় ২৮ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার রাতভর মহাসড়কে থেমে থেমে যানজট থাকলেও শুক্রবার সকাল ৭টা থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে হাজার হাজার যাত্রীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

চাপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা আমভর্তি ট্রাকের চালক সুজন জানান, সকাল ৮টার দিকে মহাসড়কের কর্ণী নামক স্থানে এসে যানজটে আটকা পড়েন। সাড়ে তিন ঘণ্টায় ৬ কিলোমিটার পাড়ি দিয়ে বেলা সাড়ে ১১টায় মহাসড়কের দেওহাটা পর্যন্ত পৌঁছেছেন।

মির্জাপুর ট্রাফিক পুলিশের পরিদর্শক ইফতেখার হোসেন বলেন, কয়েকদিনের বৃষ্টিতে মহাসড়কের ধেরুয়া রেল ক্রসিং এলাকায় পানি জমে যায়। ভারী যানবাহনের চাপে ওখানে কয়েকটি গর্ত হয়ে যায়। বৃহস্পতিবার যানবাহনের চাপ বেরে যায়।

ভারী যানবাহনগুলো খানা খন্দক এলাকা পার হতে বেশি সময় নিলে রাতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। সকাল থেকে রাস্তা সংস্কার কাজ করিয়ে বেলা বারটার দিকে গাড়ির বহর কমিয়ে আনা সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন। বেলা বারটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে ধীর গতিতে যানবাহন চলছিল।

আরো পড়ুন- রমজানে রোগীদের রোজা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ