শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইউরোপ জমিয়ত নেতা মাওলানা সৈয়দ আব্দুল খালিকের ইন্তেকাল ‘কুরআন প্রজ্ঞা জাতীয় কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা’র ফাইনাল অনুষ্ঠিত সৌদির প্রতিনিধিদের সূরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান  হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ পৌনে ২ ঘণ্টার চেষ্টায় আশিক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে দেশের প্রতিটি অঞ্চলের সম্ভাবনায় গুরুত্ব দিয়েই এবারের বাজেট : অর্থমন্ত্রী চট্টগ্রামে ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জন্য জায়গা চূড়ান্ত, ব্যয় হবে ৬২ কোটি টাকা জুলাইয়ের অর্জন একক কোনো ব্যক্তি বা দলের নয়, সবার: প্রধানমন্ত্রী

খুলনায় আমরা যে আশঙ্কা করেছিলাম তাই হচ্ছে: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুলনার নির্বাচনে আমরা যে আশঙ্কাগুলো করেছি সেগুলোই ঘটেছে।

মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, আমাদের এজেন্টদের বের করে দেয়া, আটকে রাখা, রক্তাক্ত করা, ব্যালট বাক্স নিয়ে যাওয়া, ভোটারদের ভয়ভীতি দেখানো, মহিলা এজেন্টদের হুমকি দেয়া এটা তো ডাকাতির নিদর্শন।

তিনি বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা কেন্দ্রে ঢুকে দেদারসে সিল মারছে। আর আইনশৃঙ্খলা বাহিনী বিএনপির এজেন্ট ও ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে।

শেখ হাসিনার আমলে নির্বাচন মানে ‘বিরাট ধাপ্পা’ বলেও মন্তব্য করে রিজভী।

তিনি বলেন, ইসি গ্রিকমূর্তির মতো নির্বাক হয়ে আছে। বিভিন্ন জেলা থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে খুলনায় মোতায়েন করা হয়েছে। অথচ তাদের সামনেই আওয়ামী সন্ত্রাসীরা ভোটারদের বাধা দিচ্ছে।

সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

৩০ কেন্দ্র থেকে আমার পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে: মঞ্জু

জাল ভোটের অভিযোগে খুলনায় ১ কেন্দ্রে ভোট স্থগিত

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ