আতাউর রহমান খসরু
আওয়ার ইসলাম
আগামী ১৫ মে অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। এতে মেয়র পদে নির্বাচন করছেন ২ আলেম। তাদের একজন ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজীপুর জেলা সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা নাসির উদ্দিন এবং অপরজন হলেন ইসলামী ঐক্যজোটের যুগ্ম-মহাসচিব মাওলানা ফজলুর রহমান।
গত ২৪ এপ্রিল প্রতীক বরাদ্দ পাওয়ার পর দু’জনই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নেমেছেন।
নির্বাচন নিয়ে তাদের অঙ্গীকার, পরিকল্পনা ও সার্বিক নির্বাচনী পরিস্থিতি বিষয়ে মূল্যায়ন জানতে তাদের মুখোমুখি হয় আওয়ার ইসলাম।
যৌথ সাক্ষাৎকারে দুই আলেম প্রার্থী নগর উন্নয়নে তাদের রাজনৈতিক ইচ্ছা, অভিজ্ঞতা, অভিলাষ ও পরিকল্পনা তুলে ধরেছেন। এতে চিন্তার সাদৃশ্য ও বৈচিত্র উভয়টি ফুটে উঠেছে।
মাওলানা ফজলুর রহমান গাজীপুর সদরের ভোগরা শিল্প এলাকায় জন্মগ্রহণ করেন। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষাজীবন শুরু হয় এবং ১৯৯৭ সালে জামিয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগ থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন।
হজরত হাফেজ্জি হুজুর রহ. তওবার রাজনীতির ডাক দিলে তিনি তাতে সাড়া দেন। পরবর্তীতে মুফতি ফজলুল হক আমিনী রহ. এর নেতৃত্বাধীন ইসলামী মোর্চায় যোগদান করেন। দলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করে এখন তিনি ইসলামী ঐক্যজোটের যুগ্ম-মহাসচিব।
মাওলানা ফজলুর রহমান ভোগরা খালিকিয়া দারুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল।
এছাড়াও তিনি বাংলাদেশ হজ্জ এসোসিয়েশন (হাব) এর কোষাধ্যক্ষের দায়িত্বপালন করছেন।
তিনি প্রথম গাজীপুর সিটি নির্বাচনেও অংশগ্রহণ করেন। কিন্তু ইসলামী ঐক্যজোট তখন ২০ দলীয় জোটের অংশিদার থাকায় জোটের সিদ্ধান্তে প্রার্থীতা প্রত্যাহার করেন।
অধ্যক্ষ হাফেজ মাওলানা নাসির উদ্দিন বরিশালে নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। তবে বেড়ে ওঠেন গাজীপুরের টঙ্গী এলাকায়। এখানেই তার পৈতৃক বাস। টঙ্গী এলাকাতেই তার শৈশব, কৈশোর ও কর্মীজীবনের দীর্ঘ সময় কাটিয়েছেন।
হিফজ করেছেন টঙ্গীর জামিয়া উসমানিয়া সাতাইশে এবং ঢাকার ফরিবাদ মাদরাসা থেকে তাকমিল সম্পন্ন করেন। এরপর দারুল উলুম মাদানীনগর থà§