সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎অতিবৃষ্টি হলে যে দোয়া পড়বেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই

গতকাল সৌদিতে কি সত্যিই অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা তায়্যিবউল্লাহ নাসিম
সৌদি থেকে

গতকাল সন্ধ্যায় রিয়াদ অভ্যুত্থান নামে নিচের ভিডিওটি এবং আরো এমন ছোটো বড়ো অনেক ভিডিও ছড়িয়ে পড়ে টুইটারের পাতায়। আর গুজব রটে- কিংহাউজের আশপাশে অভ্যুত্থানের দরুন গোলাগুলি হচ্ছে। কিং ও ক্রাউন প্রিন্সকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

পরে দেখা গেলো এটা একটা রিউমার ছাড়া আর কিছুই নয়। সৌদি পুলিশ জানায়, একটি খেলনা ড্রোন ওই এলাকার আকাশে এসে ঘুরতে দেখে সেটাকে ফায়ার করে নামানোর জন্য এত্তো আয়োজন।

তবে কিছু প্রশ্ন দেখা দেয়, একটা খেলনা ড্রোনের জন্য এতো এতো ফায়ার কেনো! আমার কাছে এর কয়েকটা কারণ মনে হয়েছে।

# বর্তমান প্রেক্ষাপটে সারাক্ষণ আতঙ্কগ্রস্ত থাকা। তাই মাছি মারতে কামান দাগানো।

# এরকম পরিস্থিতি সামাল দিতে অনভিজ্ঞতা।

# কি না কি করবে এ নিয়ে অপ্রস্তুত হয়ে পড়া।

টুইটার দেখেছি গুজবের শেষ নেই। যেমন, কিং এর হার্ট এটাক হয়েছে এ ঘটনার পর। ক্রাউনপ্রিন্স মারা গেছে, আরো কতো কি। সৌদি কর্তৃপক্ষ সবাইকে গুজবে কান না দিয়ে যথাযথ কর্তৃপক্ষের বিবৃতি অনুস্মরণ করতে বলেছে।

সৌদি কর্তৃপক্ষের বিবৃতি আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে এজন্য যে ভিডিওর শেষের দিকে দেখা যাচ্ছে আকাশে রেডলাইট জ্বলন্ত কিছু একটা দেখা যাচ্ছে, এবং গুলি ঐদিকে টার্গেট হচ্ছে।

কিন্তু অনেকে এখনো বলছে, ঘটনার পেছনের প্রকৃত কারণ অন্যকিছু, যা প্রকাশ করা হচ্ছে না।

আগের সংবাদ: সৌদিতে অভ্যুত্থান চেষ্টা, রাজপ্রাসাদের বাইরে গোলাগুলি!

-আরআর

https://www.facebook.com/Abufarhan.nasim/videos/10211852139444354/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ