শাহরিয়ার জামান তনয়
গল্প
নিরব নিস্তব্ধ রাত। ঘন কুয়াশায় ঢাকা পৃথিবী। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। ভয়ংকর। ভূতুরে। আমি গভীর ঘুমে আচ্ছন্ন। আমার ঘুম যেন হিমালয়ের ভার নিয়ে পড়ে আছে চোখে।
হঠাৎ কেউ একজন আমার নাম ধরে ডেকে উঠল।
এই শাহরিয়ার ওঠো!
আসলেই কি কেউ আমাকে ডাকছে নাকি কোনো স্বপ্নের ভেতরে ঢুকছি? নিজেকে আবিষ্কার করতে চাইলাম, আমি কোথায়?
কণ্ঠটি আবার ডেকে উঠল। আরো গম্ভীর শব্দে। মাথায় হাত বুলিয়ে কেউ একজন বলছে, শাহরিয়ার! তাড়াতাড়ি ওঠো!
মনে হলো আমি ইসরাফিলের দ্বিতীয় ফুৎকারের ধ্বনি শুনছি। ধড়ফড় করে বিছানা ছেড়ে বসে যাই। ভয়ে বুকের ধুকপুক ক্রমশ বাড়ছে।
এমন শীতের রাতেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে। চোখ মুদে তাকালাম। নাহ, চোখ থেকে পালিয়েছে ঘুম। আচমকা তাকিয়ে দেখি আমার শিয়রে বসে আছেন বড় ভাইয়া! আমি রিতীমতো অবাক!
কটা বাজে?
দুইটা বা তিনটা...!
এই অসময়ে? কী ব্যাপার?
ভাইয়া এমন একটি সংবাদ দিলেন, আমার জন্য যেটা অসাধ্য ছিল সহ্য করা।
ভাইয়া বললেন, বড় আব্বু আর নেই!
ভাইয়ার কথা শুনে অনেক্ষণ আমার মুখে কোনো্ কথা বের হয়নি। শুধু ভাইয়ার মুখের দিকে তাকিয়ে থাকলাম দীর্ঘ কয়েকটা মুহূর্ত।
ভাইয়া একটা দীর্ঘশ্বাস ফেলে তাড়া করলেন, তৈরি হয়ে নাও। গাঁয়ে যেতে হবে।
আমি উপলব্ধি করলাম, পৃথিবীটা আমার জন্য খুবই সংকীর্ণ হয়ে আসছে। কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘামগুলো আবার সতেজ হয়ে ঝরে পড়ল। দুচোখ বেয়ে ঝরতে লাগল বাঁধভাঙা অশ্রুঢেউ।
একসেট জামা বেগে পুরে মাদরাসা থেকে বের হলাম। শীতের রাত। চিরচেনা শহর। ইট পাথরের পিচঢালা পথ। সব যে অচেনা হয়ে গেল মুহূর্তে । দানবের মতো দালানগুলো বিষণ্ন মনে ঠায় দাঁড়িয়ে আছে রাস্তার দু’পাশ ঘেঁষে।
রাতের নিস্তব্ধতা এফোঁড়ওফোঁড় করে দিচ্ছে গলির মুধে ঝিমুতে ঝিমুতে হঠাৎ জেগে ওঠা নাইট গার্ডের বাঁশি। কোথাও আবার ডাস্টবিনের পাশে কয়েকটি নেড়ি কুকুর ভাগ্য খুঁজতে খুঁজতে লেজুড় নাড়ছে। ডাস্টবিনের উচ্ছিষ্টেও যেন আল্লাহ তাআলা লিখে রেখেছেন তকদির। অবশ্য শুধু কুকুর নয়, পথশিশুর দলও নাম লিখিয়েছে অভিনব এ তকদিরের খাতায়।মানবতা যেন কুকুরের জীবনকেও হার মানিয়েছে।
মৃত্যুর ছায়াঢাকা শহর, উপশহর আর মফস্বলের পর মফস্বল মাড়িয়ে আমাদের গাড়ি।মেঘনা সেতুতে প্রচন্ড জ্যাম। গাড়িগুলো কাতার বেঁধে দাঁড়িয়ে। কোথাও কোনো সাড়া নেই যেন। সবাই হয়ত এতকà§