মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কলরব ফেনী শাখার সাংস্কৃতিক সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  জমকালো আয়োজনের মাধ্যমে শুক্রবার (৬এপ্রিল) জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব শিল্পীগোষ্ঠী ফেনী শাখার উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

কিং অব ফেনী কমিউনিটি সেন্টারে ইসলামী সংগীত সম্রাট আইনুদ্দিন আল আজাদ রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন কলরবকেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রধান পরিচালক রশিদ আহমদ ফেরদৌস।

ফেনী হেল্থ কেয়ার জামে মসজিদের খতিব মাওলানা নুরুল করীম বেলালীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মাওলানা ইসমাঈল হায়দার, ইসলামী সংগীত শিল্পী মুফতি শামীম মজুমদার,মুহাম্মদ বদরুজ্জামান, রায়হান আল ফারুক,মুফতি আব্দুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, আইনুদ্দীন আল আজাদ অপসংস্কৃতির বিপরীতে ইসলামী সংস্কৃতির ধারায় অসামান্য অবদান রেখেছেন । যতদিন ইসলামী সংস্কৃতি থাকবে ততদিন আইনুদ্দীন আল আজাদের নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকবে।

আলোচনা সভা শেষে এক মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে হামদ-না'ত ও জাগরণী সংগীতে মুগ্ধ করেন কলরবের কেন্দ্রীয় এবং ফেনী শাখার শিল্পীবৃন্দ।

[আওয়ার ইসলাম বৃহত্তর কলেবরে প্রকাশ করতে যাচ্ছে রমজানুল মোবারক সংখ্যা, আপনার মাদরাসা-স্কুল বা কোম্পানির বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করুন। আপনার কপি সংগ্রহ করতে ফোন করুন 01717831937 বিকাশ]


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ