শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে

নতুন প্রাইভেসি টুলস নিয়ে আসছে ফেসবুক, ক্ষমতা থাকবে ব্যবহারকারীদের হাতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  তথ্য চুরি ঠেকাতে প্রাইভেসি পলিসি ঢেলে সাজাতে চাইছে ফেসবুক। বুধবার এক ব্লগ পোস্ট করে ফেসবুক জানায়, ব্যবহারকারীরা তাঁর অ্যাকাউন্টের প্রাইভেসি সেটিংস নিজেদের পছন্দ মতো সাজাতে পারবেন। মোবাইল ইউজারদের জন্যও নতুন করে ডিজাইন করা হচ্ছে বলে ফেসবুক সূত্রে জানা গিয়েছে।

ফেসবুকের মুখ্য প্রাইভেসি অফিসার এরিন এগান এবং ডেপুটি জেনারেল কাউন্সেল অ্যাশলে বেরিনগার ব্লগে জানিয়েছেন, ফেসবুকের নিরাপত্তা বাড়াতে নতুন টুলস নিয়ে আসা হচ্ছে। এ বার প্রাইভেসি সেটিংসকে নিজেদের আয়ত্তে রাখতে পারবেন ব্যবহারকারীরা।

ফেসবুকের ব্লগে লেখা হয়েছে, নিরাপত্তা সুরক্ষিত করতে নিরন্তর কাজ করে চলেছে ফেসবুক। প্রাইভেসি অ্যাকাউন্টের নানা সমস্যার কথা জানিয়েছেন ব্যবহারকারীরা। ফেসবুককে 'অপব্যবহার' করে তথ্য চুরি গিয়েছে। এই নিয়ে বিবৃতি দিয়ে জানিয়েছেন মার্ক জুকারবার্গ। ভবিষ্যতে তথ্য নিরাপত্তাকে মজবুত করতে নতুন টুলস নিয়ে আসছে ফেসবুক। ২৪ ঘন্টা।

ফেসবুক ব্যবহারে যে ৮ বিষয়ে থাকতে হবে সতর্ক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ