রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই

জাতীয় পতাকা ঠিকঠাক উত্তোলন না করায় ইসলামী ব্যাংককে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলন না করায় ঝালকাঠির ইসলামী ব্যাংক শাখাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার বেলা ১২টার দিকে শহরের আড়তদারপট্টি এলাকায় ঝালকাঠি ইসলামী ব্যাংক শাখায় গিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী।

জাতীয় পতাকার সঠিক রঙ-মাপ ও উত্তোলন বিষয়ক বাস্তবায়ন কমিটির সদস্যরা শহরের বিভিন্ন স্থানে সরকারি, আধাসরকারি, সায়ত্তশাসিত ও ব্যক্তি মালিকানাধীন ভবনে জাতীয় পতাকা ঠিকভাবে উত্তোলন করা হয়েছে কি না, তা পরিদর্শনে নামেন।

এসময় কমিটির সদস্য জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী ইসলামী ব্যাংক ঝালকাঠি শাখায় জাতীয় পতাকা অর্ধনমিত থাকায় ভ্রাম্যমাণ আদালত বসান। তিনি ব্যাংকের শাখাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। ব্যাংক বন্ধ থাকায় শাখার কোনো কর্মকর্তা ছিলেন না। তবে শাখাটির নিরাপত্তা প্রহরী কাওছার মাহমুদ জরিমানার ৫ হাজার টাকা পরিশোধ করেন।

নির্বাহী ম্যজিস্ট্রেট মো. বশির গাজী বলেন, সঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করার জন্য আগেই সর্বসাধারণকে অবগত করা হয়েছিল। একটি প্রতিষ্ঠান সঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলন না করায় তাদের পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে পতাকাটি সঠিকভাবে উত্তোলন করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ