সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

স্বাধীনতা দিবস উপলক্ষে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে ট্রাম্পের শুভেচ্ছা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রেসিডেন্ট মুহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

তিনি পৃথক বার্তায় তাদের অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশের এই ঐতিহ্য ও ইতিহাস উদযাদপনে তার দেশের জনগণ বাংলাদেশের জনগণের পাশে রয়েছে।

প্রেসিডেন্ট আবদুল হামিদকে পাঠানো বার্তায় বলা হয়, আমরা বাংলাদেশের সমৃদ্ধ ভাষা ও সংস্কৃতির স্বীকৃতি দিচ্ছি এবং দেশটির গণতন্ত্র, উন্নয়ন, সন্ত্রাস দমন, বাণিজ্য ও বিনিয়োগ প্রশ্নে আমাদের অংশীদারত্ব পুনর্ব্যক্ত করছি।

বার্তায় ট্রাম্প আরো বলেন, আমাদের ঘনিষ্ঠ সহযোগিতা আমাদের দু’দেশের নিরাপত্তা সমৃদ্ধি অর্জনে সহায়ক হবে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জীবন বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুল হামিদকে ধন্যবাদ জানান। বার্তায় রোহিঙ্গাদের মানবিক সাহয়তা দেয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানানো হয়।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া পৃথক বার্তায় বাংলাদেশে রোহিঙ্গাদের নিরাপদ আশ্রয় দেয়ায় তার নেতৃত্বের প্রশংসা করেন। ট্রাম্প রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের সব ধরনের সহায়তা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানান।

বার্তায় ট্রাম্প বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগনকেও শুভেচ্ছা জানান।

এক মিনিটের জন্য নিভে গেল বাংলাদেশ

আরআর