শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

সোমবার পালিত হবে ‘ধুলোমুক্ত ঢাকা চাই’ কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ সোমবার ধুলামুক্ত ঢাকা চাই কর্মসূচি পালন করবে অনলাইন নিউজ পোর্টাল ‘আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম’।

জাতীয় প্রেসক্লাবের সমানে সকাল ১১ টায় এ কর্মসূচি পালন করা হবে। এতে মাদরাসা, স্কুল শিক্ষার্থীসহ অর্ধশত সাধারণ মানুষ অংশ নিবেন। ১১ টা থেকে ১১ টা ৩০ মিনিট পর্যন্ত চলবে এ কর্মসূচি।

কর্মসূচিতার আওতায় রাস্তা ঝাড়ু, ফ্রি মাস্ক বিতরণসহ পথচারী মানুষকে নিজের এলাকা ধুলামুক্ত করার ব্যাপারে সচেতন করা হবে। পরিচ্ছন্ন নগর গড়ার এ কর্মসূচির ফেসবুক প্রচারণায় ইতোমধ্যেই ব্যাপক সাড়া পাওয়া গেছে।

জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিতব্য কর্মসূচিতে স্কুল, কলেজ ও মাদরাসা শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষকে অংশ গ্রহণ করতে আহ্বান জানিয়েছেন ‘আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম’ সম্পাদক হুমায়ুন আইয়ুব।