শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

'জিহ্বা টেনে ধরে তওবা করা উচিত'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুস সাত্তার আইনী
লেখক ও অনুবাদক

শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহ. এবং তাঁর শিষ্য ইবনে কায়্যিম আল-জাওযিয়্যাহ রহ. নির্দিষ্ট ফিকহি মাযহাবের অনুসারী ছিলেন না। ভারতীয় উপমহাদেশে প্রচলিত তরিকতের কোনো তরিকায় তাঁরা বিশ্বাস করতেন না। তো, তাঁরা যদি আখেরাতে জান্নাতপ্রাপ্ত না হন, তবে কোনো বাঙালি মুসলমান আখেরাতে জান্নাতপ্রাপ্ত হয়ে যাবে -- এটা আকাশকুসুম কল্পনা।

বরং, মুখে যা আসে তা-ই বলা জাহান্নামি হওয়ার জন্য যথেষ্ট। মূলত জিহ্বার কারণেই অধিকাংশ মানুষ জাহান্নামি হবে। এ-কারণে আবু বকর সিদ্দিক রা., আবদুল্লাহ ইবনে উমর রা. প্রমুখ সাহাবি জিহ্বা টেনে ধরে বলতেন, এটাই আমাকে ধ্বংসাত্মক ও বিপর্যয়কর জায়গায় নামিয়েছে। একাধিক গ্রন্থে একাধিক সূত্রে এসব হাদিস বর্ণিত হয়েছে।

যারা জনসম্মুখে উল্টাপাল্টা কথা বলে, মুসলমানকে জাহান্নামি বানিয়ে দেয়, সাহাবিদের প্রতি যদি তাদের ন্যূনতম ভালোবাসা থাকে, তাহলে তাদের জনসম্মুখেই নিজেদের জিহ্বা টেনে ধরে তওবা করা উচিত।

২.
আহত হরিণের ওপর হায়েরানা যেভাবে ঝাঁপিয়ে পড়ে, মুসলমানদের ওপর শত্রুরা এভাবে ঝাঁপিয়ে পড়েছে বর্তমান যুগে।কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা শত্রু চিনতে বরাবরই ভুল করছি। ফলে নিজেরাই নিজেদের শত্রু হয়ে দাঁড়াচ্ছি।

ব্যক্তিভক্তি, গোত্রপ্রীতি, ফেরকাপ্রেম ইত্যাদি ঠুকনো ব্যাপার আমাদেরকে উম্মাহর ঐক্যচেতনা থেকে দূরে সরিয়ে দিচ্ছে। বিশ্বের মুসলমানরা যখন নিজেদের মধ্যে কলহে ব্যস্ত তখন তাদের শত্রুরা সুযোগের সদ্ব্যবহার করছে।

আমরা যেকোনো মতবিরোধে জড়ানোর আগে কিছু ব্যাপার মনে রাখা চেষ্টা করবো।

আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেছেন,
وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا ۚ وَاذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنتُمْ أَعْدَاءً فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُم بِنِعْمَتِهِ إِخْوَانًا وَكُنتُمْ عَلَىٰ شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا ۗ

ক. তোমরা সকলে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না;
খ. তোমাদের প্রতি আল্লাহর নেয়ামতকে স্মরণ করো, এ-কারণে যে, তোমরা পরস্পর শত্রু ছিলে, পরে আল্লাহ তোমাদের অন্তরকে একত্রে জুড়ে দিয়েছেন এবং তাঁর অনুগ্রহের ফলে তোমরা পরস্পর ভাই হয়ে গ