বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি ঘরানার ইসলামি দলগুলোর সঙ্গে হেফাজতের বৈঠক কাল অপ্রয়োজনীয় সিজার কে না বলি জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ

তুরস্কে মিলল ২ হাজার বছর পুরোনো কবরের সন্ধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  তুরস্কে ২ হাজার বছরের একটি কবরের সন্ধান পাওয়া গেছে। একটি ভবনের নির্মাণকাজের ভিত্তি রচনার সময় এই কবরের সন্ধান পান নির্মাণশ্রমিকরা।

জানা যায়, রোমান সাম্রাজ্যের একটি পাথরের তৈরি কফিনো মোড়ানোর ব্যক্তির হাড় পাওয়া গেছে। ইস্তাম্বুলের নিকটবর্তী প্রদেশ কাদিকোয় জেলা থেকে ওই কফিনের সন্ধান মেলে। পরে ওই স্থানটিকে প্রত্নতত্ত্ব বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে। দৈনিক হাবারটার্ক পত্রিকার বরাত দিয়ে ডেইলি নিউজ এ খবর প্রকাশ করেছে।

এ ব্যাপারে ইস্তাম্বুলের প্রত্নতাত্ত্বিক যাদুঘরের পরিচালক বলেন, ওই কফিনের ভেতর থেকে মৃত ব্যক্তির দেহের হাড় উদ্ধার করা হয়েছে। এরপরই ওই কবরটিকে সংরক্ষণের ব্যবস্থা কর হয়।

এদিকে সংস্কৃতি মন্ত্রণালয়ে সূত্রের বরাত দিয়ে হাবারটার্ক জানিয়েছে, খুব শিগগিরই ওই হাড় ও কফিন যাদুঘরে পাঠিয়ে দেওয়া হবে।

প্রত্নতাত্ত্বিক বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, হাড়টির ডিএনএ পরীক্ষা করা হবে। স্যাভ নামের এক কর্মকর্তা বলেন, এই হাড়টি রোমান যুগের। তবে ওই কফিন বা কবরে কোন কিছু লেখা ছিল না।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ