মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইতিহাসের মহান নেতার তালিকায় হিটলার, মোদি, সু চি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

ইতিহাসের মহান নেতাদের নিয়ে একটি বইয়ের প্রচ্ছদে হিটলারের ছবি ব্যবহার করেছে ভারতীয় একটি শিশুতোষ বিষয়ক প্রকাশনী সংস্থা।  এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে প্রতিষ্ঠানটি।

ইহুদিবাদী একটি সংগঠন ভারতের বি জাইন প্রকাশনীর পেগাসাস ডিভিশনকে বইটি বিভিন্ন দোকান ও অনলাইন স্টোর থেকে সরিয়ে নিতে বলেছে বলে জানায় নিউ উয়র্ক পোস্ট।

বারাক ওবামা, নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী, আং সুন সু চি, ও নরেন্দ্র মোদির সাথে হিটলারও ঠাঁই পেয়েছেন 'গ্রেট লিডারস' নামক বইটির প্রচ্ছদে।

বইটির পিছনের প্রচ্ছদে লেখা, 'এসব শক্তিশালী বিশ্ব নেতারা তাদের দেশের উন্নতির জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন।'

এদিকে, সিমন ওয়াইসেন্থাল সেন্টারের ইহুদি ধর্মীয় নেতা আব্রাহাম কুপার নিউ ইয়র্ক পোস্টকে বলেন, 'সত্যিকারের মহান ও মানবতাবাদি নেতাদের পাশে হিটলারকে জায়গা দেয়াটা জঘন্য একটা কাজ। পৃথিবীর ইতিহাস সম্পর্কে খুব কম বা কিছুই জানে না এমন শিশুদের জন্য বইটি প্রকাশ করায় এটা নিন্দনীয়।'

পেগাসাস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে নিউ ইয়র্ক পোস্ট।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ