আবদুল্লাহ আল জামিল
ডক্টর মো. রিজাউল ইসলাম লিখিত 'মুসা আল হাফিজের মননবিশ্ব' ভিন্ন রকম গ্রন্থ। কতোটা ভিন্ন রকম, তা কোনো সাহিত্যাচার্যের মুখ থেকেই শুনা যাক। বইটির প্রিরিভিউ লিখেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ও বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর আবদুর রহীম।
অল্পকথায় ডক্টর এ রহিম বইটির চারিত্র তুলে ধরেছেন।
তার ভাষায়" প্রিজমের নানা কৌনিকতার আলো ফেলে একজন মুসা আল হাফিজকে আমাদের সামনে হাজির করেছেন নৈষ্ঠিক গবেষক ড. মো. রিজাউল ইসলাম। মানুষ - প্রেম- প্রকৃতি,ভাণ্ড- ব্রক্ষ্মাণ্ড, কাল- মহাকাল ইত্যাদি কবির চেতনা সংক্রম উদঘাটনে মুসা আল হাফিজের মননবিশ্ব গ্রন্থটি ইতিহাসের পাতায় জায়গা করে নেবে।"
আর দশটি বইয়ের মতো নয় এ বই- কোনোভাবেই।
দায়সারা কোনো আলোচনাও নয়।এখানে আলো ফেলা হয়েছে প্রিজমের নানা কোনে। উন্মোচন করা হয়েছে কবির মনের জগত।
সে উন্মোচন কতো শ্রম ও নিষ্ঠার সাথে হয়েছে,তা বুঝতে হলে বইটির ভেতরে ডুব দিতে হবে। মুসা আল হাফিজের রহস্যময় কবিতারাজ্যের ভেতর পর্যটন চালানোর জন্য ডক্টর রিজাউল ইসলামকে আকাশচারী হতে হয়েছে আবার ডুবুরির কাজ করতে হয়েছে সাগরের তলায়।
পাশাপাশি মানুষের সমতলে বিচরণ করতে হয়েছে ছদ্মবেশে। কবির কবিতার মানুষ- প্রকৃতি,কাল- মহাকাল উন্মোচনে তিনি এতোই মগ্ন হন যে, তার ভাষায় " গ্রন্থ প্রণয়ন করতে গিয়ে পরিবারের জন্য বরাদ্ধ সময়টুকু নিষ্ঠুরভাবে উপেক্ষিত হয়েছে।" মাসের পর মাস পরিশ্রম করে কবির মনোবিশ্ব তিনি আবিষ্কার করেন।
যদিও ডক্টর এ রহিম তার কাজটিতে ' ইতিহাসের পাতায় জায়গা করে নেয়া'র সম্ভাবনা দেখছেন, কিন্তু রিজাউল ইসলাম কাজটিকে মোটেও পরিপূর্ণ ভাবতে রাজী নন। তার মতে ১৭০ পৃষ্ঠার বইটি মুসা আল হাফিজকে প্রকাশ করার জন্য যথেষ্ট নয়।
বরং তার ভাষায় বইটি " কবির মননবিশ্বকে স্পর্শ করার প্রচেষ্টা মাত্র,পরিপূর্ণ উন্মোচন নয়।" মুসা আল হাফিজকে উন্মোচন প্রসঙ্গে তার বক্তব্য হলো, তাকে " উন্মোচনের কাজ হয়তো হবে আরো বহু হাতের দ্বারা।"
প্রশ্ন হলো মুসা আল হাফিজকে উন্মোচ