শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

সাব্বির জাদিদের পাপ নিয়ে আলাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যিয়াদ বিন সাঈদ: সাব্বির জাদিদ। ভিন্নতর এক সঙ্গীতের চয়ন অথবা বংশীবদনে এক নতুনত্ব নিয়ে হুরহুর করে নেমে পড়া একজন লেখকের নাম। খড়খড়ে এ উজার মাইদানে যুদ্ধ যুদ্ধ মনোভাব নিয়ে নীরবে বিপ্লব গড়ে তুলবার মতই অনবদ্য তিনি।

তিনি যেভাবে অন্যরকম কিংবা তিনি যেভাবে বৈপ্লবিক সুরের স্রষ্টা, অথবা হৃদয়ের সুরম্য মিনারে তার আহ্বান যেমন করে এতটা মধুর; সে আলাপ করতেই নেমে এলাম এখানে। নেমে এলাম 'পাপ' এর পদভারে পিষ্ট হ'তে হ'তে।

মেলার শুরু সময়ে, বাসায় এসে টেবিলে খুব যতন করে গিফট প্যাপারে মোড়ানো একটি বই দেখে আমার ভেতরে পুলক অনুভব হলো। হৃদয়ের আছে যত কান্না, থেমে গেল হুট করে এবং পরপর আরও বিস্মিত হলাম, বইটিতে যে নামলিপি দেয়া আছে, তা-ই 'পাপ'।

যেন এ পাপ হাসছে। প্রথম প্রেমিকার মত লজ্জানত হয়ে। বিস্ময়ের প্রাচুর্য আরও প্রলম্বিত হলো এ ভেবে, বইটির নির্মাতা স্বয়ং সাব্বির জাদিদই আমাকে গিফট করেছেন এবং ভালোবাসার অক্ষরে প্রেম ঢেলে দিয়েছেন। সে থেকেই আমি ঋণী।

কিন্তু ঋণেজড়িত আমি মিথ্যার ভেতর আশ্রয় নিয়ে একটুও 'পাপ' করতে চাই না। আমি আরও পষ্ট করে বলতে চাই আমার ভেতরে জমে থাকা 'পাপ'এর আলাপ।

অমর একুশে গ্রন্থমেলা ২০১৮ তে প্রকাশিত সাব্বির জাদিদের প্রথম উপন্যাস এ 'পাপ'। গ্রন্থটি গতানুগতিক সব ধারা ছাপিয়ে এক নতুন কিছু বলে মনে হয়েছে। যেন এখানে দেখা গেছে সাব্বির জাদিদের পুরোনো অবয়ব ধূলোয় মিশে গিয়ে উদ্ভাবিত এক নতুন সাব্বির জাদিদকে।

এমন প্লটে বাংলা সাহিত্যে কোনো কাজ হয়েছে বলে আমার মনে হয় না। এমন নতুন স্বাদের বোধ পাঠকের মনে নিশ্চিত আনন্দ দিতে পেরেছে। অন্তত আমাকে পেরেছে।

সাব্বির জাদিদের ভাষারূপ কেমন, এটা নিয়ে বিস্তর কোনো আলাপের প্রয়োজন নেই। এখন সময় যেমন, সৃজনশীল কোনো ধারাকে একমাত্র উপজীব্য করে লিখছেন। অন্যের অনুকরণ একটা সংকট বলা যেতে পারে। অনুকরণবৃত্তি সবাইকে পেয়ে বসছে।

কেউ হুমায়ূন অথবা কেউ আজাদের রীতিনীতি ধারণ করে নেমে আসছে প্রতিনিয়ত। সাব্বির জাদিদ এমনই এক স্রোতের বিরুদ্ধে একা দাঁড়িয়ে সংগ্রামশীল লেখকের পরিচয় দিয়ে যেতে পারছেন ক্রমাগত।

ভিন্নতা, সৃষ্টিশীলতা এবং একান্তভাবে নিজেকেই স্রষ্টা মনে করে এগিয়ে যাচ্ছেন সামনে। অদূরবর্তী সফলতার প্রাচুর্যে। 'পাপ'র ভেতর স্পষ্টতই এগুলো ফুটে উঠেছে। ভালোভাবেই বোঝা গিয়েছে।

সাব্বির জাদিদ ঔপন্যাসিক হিসেবে চতুরতার পরিচায়ক যেভাবে, তা নিয়ে à