মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মুহাম্মদ যাইনুল আবিদীনের অপারেশন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবিদ আনাম: দেশের খ্যতিমান লেখক, অনুবাদক, গবেষক ও মুহাদ্দিস মুহাম্মদ যাইনুল আবিদীনের হাতের অপারেশন সম্পন্ন হয়েছে।

আজ শনিবার দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত রাজধানী ঢাকার খিদমাহ হাসপাতালে এ অপারেশন সম্পন্ন হয় বলে আওয়ার ইসলামকে জানিয়েছেন মাওলানা আবু সাঈদ মুহাম্মদ সায়েম।

মুহাম্মদ যাইনুল আবিদীনের শ্যালক সায়েদ আরো জানিয়েছেন, ড. গোলাম সামদানীর তত্ত্বাবধানে এ অপারেশন সম্পন্ন হয়েছে। খিদমা হাসপাতালে ৫০৯ নম্বর কেবিনে এ গুনী লেখক অবস্থান করছেন।

আগামী ৩ দিন তাকে হাসপাতালে অবস্থান করতে হবে বলে জানা যায়।

গত ৬ মার্চ মঙ্গলবার বিকালে পুরান ঢাকা থেকে ফেরার পথে দুটি বাসের সংঘর্ষে কাঁচ ভেঙে ডান হাতের বৃদ্ধাঙ্গুলির রগ কেটে যায় তার। প্রাথমিকভাবে চিকিৎসা নিতে স্থানীয় হাসপাতালে গেলে ডিউটি অফিসার অল্প দেখেই ছেড়ে দেন।

এরপর চার পাঁচদিন অতিবাহিত হলেও অবস্থার উন্নতি না হওয়ায় গত মঙ্গলবার সন্ধ্যায় খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতালে ডা. গোলাম সামদানীর তত্ত্বাবধানে পরীক্ষা নিরীক্ষা শুরু করেন।

মুহাম্মদ সায়েম দেশবাসীর কাছে এ গুণী লেখকের জন্য দোয়া প্রার্থনা করেছেন এবং অপারেশন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেছেন।

স্বপ্নচারী এ গুণী লেখক ও আলেম হাসপাতালের বেডে শুয়েও বই পড়ে সময় কাটাচ্ছেন।

মুহাম্মদ যাইনুল আবিদীন ৩০ নভেম্বর ১৯৬৭ সালে মুন্সিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ভারতের দারুল উলুম দেওবন্দে দাওরায়ে হাদিস এবং আরবি সাহিত্যের উপর উচ্চতর ডিগ্রি লাভ করেন।

‘ধুলামুক্ত ঢাকা চাই’ ক্যাম্পিং শুরু করছে আওয়ার ইসলাম

ত্রিভূবনে প্রিয় মুহাম্মদ সা., ভয় স্বপ্ন সংগ্রাম, নারীর শত্রু মিত্র, সাহিত্যের ক্লাস, বক্তৃতার ক্লাস, ভূবনজয়ী নারী ইত্যাদি তার মৌলিকগ্রন্থ। ভারতীয় নৌমুসলিমদের ঈমানজাগানিয়া সাক্ষাৎকার, হালাল হারাম, আলোকিত নারীসহ একাধিক গুরুত্বপূর্ণ গ্রন্থের অনুবাদকও তিনি।

আল্লামা তকি উসমানির গুরুত্বপূর্ণ অধিকাংশ কিতাব এবং মাওলানা তারিক জামিলের বয়ানের অনুবাদ করে পাঠক সমাজে ব্যাপকভাবে সমাদ্রিত হয়েছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ