বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আগামী নির্বাচনে বিএনপিকে শক্তি পরীক্ষার আহ্বান ওবায়দুল কাদেরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ বুধবার দুপুরে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা আওয়ামী লীগের এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি দাবি করেন, বাংলাদেশের জনগণ বিএনপিকে আর ক্ষমতায় দেখতে চায় না। আগামী নির্বাচনে আবারও তা প্রমাণিত হবে। তিনি বলেন, বাংলাদেশকে বাঁচাতে হলে, আওয়ামী লীগকে বাঁচাতে হলে দলীয় কর্মীদের বাঁচাতে হবে।

বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আগামী নির্বাচনে আসুন, শক্তি পরীক্ষা করতে আসুন। বাংলাদেশের জনগণ সাম্প্রদায়িকতা, গণতন্ত্রবিরোধী সেই অশুভ শক্তি বিএনপিকে আর ক্ষমতায় দেখতে চায় না। সেটা আগামী নির্বাচনে আবার প্রমাণিত হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নেত্রী (বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া) দুর্নীতির মামলায় দণ্ডিত হয়েছে। আর বিএনপি বলে, সরকার তাকে জেলে পাঠিয়েছে। এটা কি সরকারের আদেশ না আদালতের আদেশ? তাহলে আন্দোলন কার বিরুদ্ধে? আদালতের বিরুদ্ধে তারা এখন আন্দোলনের ডাক দিয়েছে। আছে মানুষ? টাঙ্গাইলে কেউ আন্দোলনে এসেছে। বিএনপির আন্দোলনে সাড়া দেয়? দেবে না।’

 

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ