শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

আইসল্যান্ডে ‘সুন্নতে খৎনা’ নিষিদ্ধ; মুসলিমদের ক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম :  ইসলাম ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রীতি হচ্ছে সুন্নতে খৎনা । আর রীতিটি বন্ধ করতে মঙ্গলবার আইসল্যান্ডের আইনসভায় একটি আইন পাশ করা হয়েছে। নতুন এই আইন পাসের ফলে এখন থেকে আইসল্যান্ডে সুন্নতে খৎনা নিষিদ্ধ।

গনমাধ্যমসূত্রে জানা যায়, ধর্মীয় রীতির বিরুদ্ধে এই আইন নিয়ে একটি প্রস্তাব দেশটির আইনসভায় উত্থাপন করা হয় গত ফেব্রুয়ারীর শুরুর দিকে। এরপর তা মঙ্গলবার আইনসভার অধিকাংশ সদস্যের সমর্থনে পাস হয়।

এই আইন প্রণয়নের কারণ হিসেবে উল্লেখ করেছে, খুব অল্প বয়সেই ইসলাম ধর্মের পুরুষদের সুন্নতে খৎনা করা হয়। যা অত্যন্ত বেদনাদায়ক এবং অবশ্যই স্বাস্থ্যের পক্ষে হানিকারক।

আইন অমান্য করলে কারাদণ্ডের ব্যবস্থাও করা আছে। আইন অনুসারে কোনও বালকের সুন্নতে খৎনা করা হলে ছয় বছরের কারাদণ্ড হবে।

এদিকে আইসল্যন্ডে অবস্থানরত ইসলাম ধর্মের সম্প্রদায়ের লোকজন এই আইন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। দেশটির মুসলিম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সালমান তামিনি জানান, আইনসভার এই সিদ্ধান্ত ‘ধর্মের উপরে আক্রমণের সমতুল্য। সূত্র: ডেইলি মেইল।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ