মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সফর মাসের চাঁদ দেখতে কাল বসছে চাঁদ দেখা কমিটি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

১৪৪৮ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা এবং মাসের তারিখ নির্ধারণের লক্ষ্যে আগামীকাল বুধবার (১৫ জুলাই) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভাটি সন্ধ্যা ৭টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এমপি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেলে তা জাতীয় চাঁদ দেখা কমিটিকে অবহিত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

চাঁদ দেখার তথ্য জানাতে নিম্নোক্ত ফোন নম্বরে যোগাযোগ করা যাবে: ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭। এছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি জানানো যাবে।

জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র সফর মাসের শুরু এবং সংশ্লিষ্ট তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ