শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন হাফিজ সাঈদের দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  অবশেষে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সাঈদ। ইসলামাবাদ হাইকোর্ট ভোটে লড়ার অনুমতি দিল হাফিজ সাঈদের দলকে। এর আগে পাকিস্তানের নির্বাচন কমিশন হাফিজ সাঈদের দলকে ভোটে লড়াইয়ের অধিকার দিতে অস্বীকার করেছিল।

বৃহস্পতিবার ইসলামাবাদ হাইকোর্ট পাক নির্বাচন কমিশনের সেই বিধি নিষেধকে খারিজ করে দেয়।

মিলি মুসলিম লিগ নামে হাফিজ সাঈদের রাজনৈতিক দল তৈরি করে রেজিস্ট্রেশন করাতে গিয়েছিল। তা খারিজ করে দেয় নির্বাচন কমিশন। এই নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। গত বছর অাগস্টে এই রাজনৈতিক দলটি গঠন করেছিল হাফিজ।

উল্লেখ্য, ২০০৮ সালের মুম্বই বিস্ফোরণের মূল চক্রী হাফিজ সাঈদকে দীর্ঘদিন নজরবন্দি করে রেখেছিল পাকিস্তান সরকার। কয়েক মাস আগেই হাফিজকে মুক্ত করা হয়। এই নিয়ে আমেরিকার রোষের শিকার হতে হয়েছিল পাকিস্তানকে।   সূত্র: ইন্ডিয়া টুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ