সৈয়দ ফয়জুল আল আমীন: দেশে বর্তমানে ভেজাল খাদ্যপণ্যের পাশাপাশি শাক-সবজিতেও কীটনাশক ব্যবহারের মাত্রা ছাড়িয়ে গেছে। বিশেষ করে ফসল উৎপাদনে অবাধে ব্যবহার হচ্ছে মাত্রাতিরিক্ত কীটনাশক। এতে ফসল বিষাক্ত হয়ে জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছে, নষ্ট হচ্ছে মাটির উর্বরা শক্তি; হুমকিতে পড়েছে প্রাণবৈচিত্র্য ও জনস্বাস্থ্য, বাড়ছে রোগব্যাধির প্রকোপ।
উদ্বেগের বিষয় হচ্ছে, দেশের কৃষকরা কীটনাশক ব্যবহার করছেন ব্যবহারিক জ্ঞানের ভিত্তিতে! বলতে চাচ্ছি, কতটুকু জমিতে, কোন ফসলে, কী পরিমাণ কীটনাশক ব্যবহার করা দরকার, সে সম্পর্কে তাদের কোনও প্রশিক্ষণ বা প্রাতিষ্ঠানিক ধারণা নেই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কীটনাশকের ব্যবহার রোধে প্রশাসনিকভাবে তেমন কোনো সচেতনতামূলক পদক্ষেপ দৃশ্যমান নয়।
খাদ্য যদি বিষাক্ত হয় তাহলে যে আর তাকে খাদ্য বলা যায় না। কৃষকের ফসলের মাঠ থেকে শুরু করে শহর-বন্দরের বাজার এবং শেষ পর্যন্ত ভোক্তার পাতে ওঠা পর্যন্ত যত রকম প্রক্রিয়াজাতকরণের মধ্য দিয়ে যেতে হয়, তার মধ্যে অনেক গলদ ঘটতে শুরু করেছে। খাদ্য যে আর স্বাস্থ্যের জন্য নিরাপদ থাকছে না।
যতটা জানা গেছে, কৃষিজাত পণ্যে বিভিন্ন রাসায়নিক পদার্থ ও কীটনাশক, ফল, মাছ, শাক-সবজিতে ফরমালিন, ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করা হচ্ছে। মিষ্টিতে কাপড়ের রং প্রয়োগ করা হয়। শুঁটকি মাছ সংরক্ষণে ডিডিটি ও হেপ্টাক্লোর ব্যবহার করা হয়। ডিডিটি, এলড্রিন, ক্রোমিয়াম, কার্বামেট, আর্সেনিক, সিসা- সবই মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর।
ইতিমধ্যে চিকিৎসা বিজ্ঞানীদের অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন, আগামী ২০ বছরের মধ্যে মানুষের মৃত্যুর ৭০ শতাংশ কারণ হবে ভেজালযুক্ত খাদ্য।
বিভিন্ন পরিসংখ্যান ও জরিপ বলছে, উৎপাদন পর্যায়ে কীটনাশক ও সংরক্ষণ পর্যায়ে ফরমালিনসহ রাসায়নিকের যথেচ্ছ ব্যবহার খাদ্যকে বিষে রূপান্তরিত করছে। এসব খাদ্য গ্রহণে মানুষ লিভারসিরোসিস, হার্ট অ্যাটাক ও ক্যানসারের মতো মরণ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে।
কিন্তু কৃষিপণ্যকে কীটনাশক থেকে রক্ষা করা গেলে যে মানুষ অনেকটা ঝুঁকিমুক্ত হতে পারে। খাদ্য নিরাপত্তা গবেষণাগারে সাম্প্রতিকà