মুহিব খান
কবি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব
ন্যাশনাল মুভমেন্ট, জাতীয় আন্দোলন। গত ১৬ ডিসেম্বর ২০১৬ তারেখে একেবারেই পোস্টার-প্রচার ও ডামাডোল বিহীন সাদামাটা আয়োজনে '১৬ কোটির ১৬ দফা' ঘোষণার মাধ্যমে জাস্ট একটু জানান দেয়া হয়েছেলো যে, একটি গণভিত্তিক জাতীয় আন্দোলনের থিম দাঁড়াতে যাচ্ছে, যা সময় নিয়ে প্রকাশ ও বিকাশের পথে পা বাড়াবে।
এরপর থেকে এ নিয়ে আর কোনো প্রকাশ্য মিটিং সমাবেশ বা সাংগঠিনক সফর একেবারেই হয়নি।
কেন হয়নি? না হওয়াই প্রয়োজন ছিলো, তাই হয়নি। না হওয়াই প্রয়োজন, এটা আবার কেমন কর্মসূচি! হ্যাঁ, এটাই এখনের কর্মসূচি, এর বহুমুখী সুফল আছে।
বাংলাদেশের জেলায় জেলায় ও উল্লেখযোগ্য থানাগুলোতে 'এনএম' এর প্রচার ও মতবিনিময় সভা করলে, আর সেসব অনুষ্ঠানে ( আগ্রহ নিয়ে বা অবজ্ঞা নিয়ে) সমবেত সবার সামনে মাত্র ১ ঘণ্টা দেশ, রাজনীতি, ইতিহাস, অভিজ্ঞতা, সময়ের বাস্তবতা, আমাদের জাতীয় সমস্যাবলী, এর সমাধানের উপায়, করণীয়, কৌশল ও প্রক্রিয়া, জাতীয় আন্দোলনের চিন্তা, ব্যাখ্যা, প্রয়োজনীয়তা ও সাফল্যের সম্ভাব্যতা বিশ্লেষণ করলে আন্দোলনটিকে শক্তিশালিভাবে দৃশ্যমান ও বেগবান করে তুলতে মাত্র কয়েকমাস সময় লাগবে। এখনও তো কিছু করাই হয়নি।
ইতিমধ্যে দেশের অনেক জেলা থেকে থানা পর্যন্ত এর কমিটি গঠনের জন্য জোরালো আগ্রহ ও প্রস্তুতি এনএম এর কাছে এসেছে। উন্মুখ হয়ে আছেন রাজধানীর চারপাশের আগ্রহীরা। এদের মধ্যে ইমাম খতীব উলামা জনতা পেশাজীবি শ্রমজীবি ছাত্র যুব ও তরুণদের সার্বজনীনতাও পরিলক্ষিত হয়েছে।
কিন্তু সে সময়টি এখন হয়নি। তাই অনেকে এ নিরবতাকে গদবাধা জ্ঞান ও দৃষ্টিকোন থেকে নেতিবাচক মূল্যায়ণ করছেন। এ সময়টুকুতে এমন হবে, সেটাও এনএম জানে।
অনেকে আগেই সিদ্ধান্ত নিয়ে বসে আছেন- একজন আপাদমস্তক কবি ও সাংস্à¦