শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

ভাষা আন্দোলনের সংক্ষিপ্তসার ও আনুষঙ্গিক প্রভাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ জিয়াউল হক

ঢাকার পথে পথে ছিটানো একুশের রক্তে রচিত হয়েছে এ দেশের ভাষাময় রাজনীতি, সংস্কৃতি, শিক্ষা, অর্থনীতি ও ধর্মের অভূতপূর্ব বিকাশ ৷

৫২' র পর হতেই কার্যত ইসলামের পন্ডিতগণ এ ভাষায় ধর্মীয় সাহিত্য চর্চার একটি বাস্তবিক ও ঐতিহাসিক তাগাদা অনুভব করেন ৷ নানা সাময়িকী ও নিয়মিত নৈতিক পত্রিকা প্রকাশের একটা জোয়ারের সূচনা হয় এ দেশের ধর্মীয় অঙ্গনে ৷

কাজেই এটা অনস্বীকার্য যে এ দেশের মানুষের আত্নচেতন তৈরিতে রাজনৈতিক সচেতনতা সৃষ্টিতে, স্বকীয় সংস্কৃতির চর্চায় ঐতিহ্যিক অনুজাগৃতি ঘটাতে এবং সর্বশেষে মাতৃভাষায় ধর্মের রূপায়নে একুশ চির অনির্বাণ ৷ ৫২ চির মহীয়ান ৷

রাষ্ট্রভাষা আলোচনার সূত্রপাত

১৯৪৭সালের জুলাই মাসে আলীগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জিয়াউদ্দিন আহমদ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব করলে মুসলিম মনীষী বরেন্য ভাষাবিজ্ঞানী ড. মুহাম্মদ শহীদুল্লাহ জ্ঞানগর্ভ যুক্তি দিয়ে বাংলাকে রাষ্ট্রভাষা করার পাল্টা প্রস্তাব করেন।

৪৭ সালেই বুদ্ধিজিবী, শিক্ষক, ছাত্রসমাজে বাংলাকে রাষ্ট্রভাষা করার আলোচনা ও সচেতনতা সৃষ্টি হয়।

তমদ্দুন মজলিশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের উদ্যোগে ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর এ সংগঠন প্রতিষ্ঠিত হয়। ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা- বাংলা না উর্দু?’ শীর্ষক পুস্তিকা প্রকাশ ও বিভিন্ন সাহিত্যসভা আয়োজনের মধ্য দিয়ে বাংলার পক্ষে এ সংগঠন ব্যাপক জনমত গঠনে ভূমিকা রাখে।

গণপরিষদে ভাষা বিতর্ক

১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি কংগ্রেস দলীয় সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত উর্দু ও ইরেজির সাথে বাংলাকেও গণপরিষদের সরকারি ভাষা করার প্রস্তাব দেন। ২৫ তারিখ এ বিষয়ে বিতর্কের পর প্রস্তাব নাকচ হয়ে যায়।

শাসকগোষ্ঠীর গোঁড়া যুক্তি

গণপরিষদ অধিবেশনে প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান মন্তব্য করেন, ‘একটি সাধারণ ভাষার মাধ্যমে পাকিস্তানের মুসলমানদের মধ্যে ঐক্যবন্ধনের যে প্রয়াস চালানো হচ্ছে তা বানচাল করার জন্যই বাংলা ভাষার প্রস্তাব করা হচ্ছে। অতএব, উর্দুই হবà