শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

ভাটির শার্দূল মো. আবদুল হামিদকে অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ ফয়জুল আল আমীন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পুনরায় নির্বাচিত হওয়ায় তিনিই দেশের ২১তম রাষ্ট্রপতি। সম্প্রতি নির্বাচন ভবনে মো. আবদুল হামিদকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

এরপরই রাষ্ট্রপতি নির্বাচনের গেজেট প্রকাশ করা হয়। সম্ভবত আগামী ২৩ এপ্রিল নতুন রাষ্ট্রপতি হিসেবে মো. আবদুল হামিদ শপথ নিতে পারেন।

কামালপুর কিশোরগঞ্জ জেলার হাওরবেষ্টিত উপজেলা মিঠামইনের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি গ্রাম। একসময়ের অখ্যাত এ গ্রাম আজ সারা দেশের মানুষের কাছে পরিচিত। এ গ্রামেরই মো. আবদুল হামিদ আজ দেশের ২১তম রাষ্ট্রপতি। যিনি হাওরাঞ্চলের গণমানুষের অতি প্রিয় নেতা। কামালপুর গ্রামেই যার শৈশব কেটেছে।

মো. আবদুল হামিদ ১৯৪৪ সালের ১ জানুয়ারি মিঠামইন উপজেলার কামালপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মরহুম হাজি মো. তায়েব উদ্দিন ও মায়ের নাম মরহুমা তমিজা খাতুন। মো. আবদুল হামিদের শিক্ষাজীবন শুরু কামালপুর প্রাথমিক বিদ্যালয়ে। এখানে তিনি পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন।

ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েন ভৈরব কেবি স্কুলে এবং নিকলী জেসি স্কুল থেকে মেট্রিকুলেশন পাস করেন। পরবর্তীকালে কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজ থেকে আইএ ও বিএ ডিগ্রি এবং ঢাকার সেন্ট্রাল ল কলেজ থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন।

এলএলবি ডিগ্রি অর্জনের পর তিনি আইন পেশায় কিশোরগঞ্জ বারে যোগদান করেন। তিনি পাঁচবার (১৯৯০-১৯৯৬ সময়কাল পর্যন্ত) কিশোরগঞ্জ জেলা বার সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৫৯ সালে তৎকালীন ছাত্রলীগে যোগদানের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু। ১৯৬১ সালে কলেজে অধ্যয়নরত অবস্থায় তিনি আইয়ুববিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। ফলে তৎকালীন পাকিস্তান সরকার তাকে করারুদ্ধ করে।

১৯৬৩ সালে তিনি কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক এবং ১৯৬৫ সালে একই কলেজের সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন। ১৯৬৪ সালে কিশোরগঞ্জ সাব ডিভিশনের ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ১৯৬৬- ১৯৬৭ সালে ময়সনসিংহ জেলা ছাত্রলীগের সহসভাপতি নির্বাচিত হন।

১৯৬৯ সালে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। ১৯৭০ সালে বঙ্