মুহিউদ্দিন আতামান
তুরস্কের কলামিস্ট
সিরিয়ায় মার্কিন বিদেশ-নীতি কখনই টেকসই ছিল না। এখনও তার কোনো স্থিরতা নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের কলা-কৌশলগুলির প্রতি ঘনিষ্ঠভাবে তাকালেই একটি বিষয় স্পষ্ট হয় যে দেশটির অনুসৃত নীতিতে অনেক সমস্যা, বিবাদ এবং বৈপরিত্য রয়েছে।
এখন বড় সমস্যা হলো, মার্কিন যুক্তরাষ্ট্র সরকার পিকেকে (তুরস্কের বিচ্ছিন্নতাবাদী কুর্দি সংগঠন) পার্টিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।
একই সময়ে, বিভিন্ন আমেরিকান প্রতিষ্ঠান, আমলাতন্ত্র ও রাজনীতিবিদরা বিভিন্ন ব্যাখ্যা এবং অন্যভাবে স্বীকার করে যে পিপলস প্রোটেকশন ইউনিট (ওআইপিজি) পি কে কে এর অধিভুক্ত একটি সংগঠন।
একুশে বইমেলার যে কোনো বই ঘরে বসে কিনুন
মার্কিন যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী সন্ত্রাসী সংগঠনকে সমর্থন করা একটি শাস্তিযোগ্য অপরাধ। বলা হচ্ছে ওআইপিজি এবং পিকেকের জন্য মার্কিন সমর্থন নিয়ে জাতীয় প্রতিষ্ঠানগুলিতে আলোচনা করা হবে।
যুক্তিবাদী আমেরিকান রাজনীতিবিদ, রাষ্ট্রনায়ক এবং সামরিক কর্মকর্তারা পরে একসময় অনুভব করবে, মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তুরস্কের মৈত্রিকে ছিন্ন করে দিয়ে বিশেষভাবে দীর্ঘমেয়াদে ঝুঁকির মধ্যে পড়বে।
মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ন্যাটো মিত্র- তুরস্ককে বিচ্ছিন্ন করার বিনিময়েই ওআইপিজিকে সমর্থন করছে।
১৯৫২ সালে প্রতিষ্ঠার পর থেকে ন্যাটোর একটি গুরুত্বপূর্ণ শক্তি আঙ্কারা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নীতিতে নানাভাবে অবদান রেখে আসছে। তাছাড়া, আল-কায়েদা ও তালেবানের বিরুদ্ধে আমেরিকান যুদ্ধের সমর্থনে তুরস্ক আফগানিস্তানে সামরিক বাহিনীও পাঠায়।
তবে যুক্তরাষ্ট্র তুরস্কের জাতীয় স্বার্থের জন্য ওআইপিজি হুমকির ব্যাপারে তার উদাসীনতাই শুধু অব্যাহত রাখছে না, বরং তাদের কাছে বিপুল পরিমাণ অস্ত্রও সরবরাহ করছে। যদিও ওআইপিজির সহযোগি পিকেক চার দশক ধরে তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ করছে।
জাতিসংঘের অস্তিত্ব সম্পর্কে প্রশ্ন করার পর, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ট্রাম্প ন্যাটোর অস্তিত্ব সম্পর্কেও প্রশ্ন করতে শুরু করেন। জোটের দুই সদস্যের মধ্যে পাà