শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

বেফাকের নতুন কমিটির কাছে তরুণ আলেমদের প্রত্যাশা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

১২ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার রাজধানীর জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ মাদরাসায় অনুষ্ঠিত হয় বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের ১০তম কাউন্সিল।

কাউন্সিলে আল্লামা আহমদ শফিকে সভাপতি, আল্লামা আশরাফ আলীকে সিনিয়র সহসভাপতি, আল্লামা আব্দুল কুদ্দুসকে মহাসচিব ও দেশের প্রখ্যাত ২৭জন আলেমকে সহসভাপতি করে গঠন করা হয় বেফাকের নতুন কমিটি।

নবগঠিত এ কমিটির কাছে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন আলোচনা-পর্যালোচনায় তরুণ আলেমরা তুলে ধরার চেষ্টা করছেন তাদের আশা-প্রত্যাশার কথা।

আওয়ার ইসলাম পাঠকদের জন্য ক’জন তরুণের মতামত তুলে এনেছেন প্রতিবেদক কাউসার লাবীব।

শিক্ষাবোর্ডের সুনির্দিষ্ট গবেষণা কমিটি না থাকা দুঃখজনক

মুফতি মুহাম্মদ শরীফ মালিক
মুশরিফ, দারুল ইফতা ওয়াল ইরশাদ, শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা

সম্প্রতি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) এর ১০ম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হলো । গঠিত নতুন কমিটিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

অনেক পুরোনো এবং অভিজ্ঞ সংগঠকদের সঙ্গে এবার বেশ কয়েকজন উদীয়মান আলেম বিভিন্ন পদে স্থান পেয়েছেন।

কওমি শিক্ষাধারাকে বাংলার সর্বস্তরের জনতার মাঝে বিস্তার ও সাংগঠনিকরূপে পরিচিতি করা এক প্লাটফর্মের নাম বেফাক। দীর্ঘ কয়েক বছর ধরে বাংলাদেশের কওমি অঙ্গনে অবনমনের যে ধারা শুরু হয়েছে, তা এখনো চলছে।

যদিও প্রয়াত মহাসচিব মাওলানা আবদুল জব্বার জাহানাবাদীর নেতৃত্বে বিগত কমিটি কওমি শিক্ষার উন্নয়নে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নিয়েছে, যা কখনো ভোলার নয়।

স্থবির কওমি শিক্ষায় গতি আনার জন্য সার্বিক দিক বিবেচনায় রাষ্ট্রীয় স্বীকৃতি বিষয়ে বিগত কমিটির সুফল সকলের নজর কেড়েছে। কিন্তু তাদের ব্যর্থতাও কারো নজর এড়ায়নি।

নির্বাচিত নতুন কমিটিকে ঘিরে কওমি অঙ্গনের তরুণ আলেমদের প্রত্যাশা অনেক।
আমরা প্রত্যাশা করি-

০১. নব-নির্বাচিত কমিটি কওমির ঐতিহ্য ও স্বকীয়তা অক্ষুণ্ন রেখে সমাজে আলেমদের মাথা উঁচু করে দাঁড়ানোর হিম্মত অর্জনে সবধরনের ব্যবসà§