শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

নারীরা কি নামাজের ইমামতি করতে পারে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা উবায়দুর রহমান খান নদভী
লেখক-সম্পাদক, দার্শনিক আলেমে দীন, বহুভাষা, ইতিহাস, রাষ্ট্র ও সমাজতত্ত্ববিদ

সম্প্রতি ভারতে এক মহিলা জুমার নামাযে ইমামতি করেছেন বলে ভারতীয় মিডিয়ায় এসেছে। ছবিতে দেখা গেছে একটি দালান ঘরে ৫/৭ জন পুরুষ কাতারে দাঁড়িয়ে, আর সামনে একটি তরুণী নামায পড়াচ্ছে।

এ নিউজ ও ছবি দেখে মুসলমান মাত্রই বুঝে গেছেন, এটি একটি বাজে উদ্যোগ ছাড়া আর কিছু নয়। কিছুদিন আগেও মুসলমানদের তিন তালাক বিধানটি ভারতীয় উচ্চ আদালত বাতিল করে দিয়েছে। অথচ ধর্মনিরপেক্ষ ভারতে রাষ্ট্রের কোনো বৈধতাই নেই কোনো ধর্মের পরিবর্তন আনার।

এটি মুসলমানদের বিভ্রান্ত করার চক্রান্তেরই একটি অংশ। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রেও দেখা গেছে এক মহিলা জুমার নামাযে ইমামতি করছেন। এর কিছুদিন পর একই দৃশ্য ইন্দোনেশিয়ায়ও মঞ্চায়িত হয়েছে।

ইসলামি কিতাব, বয়ান ও মালফূযাতের অন্যন্য অ্যাপ

বিষয়টি এতই স্পষ্ট ও সর্বজনবিদিত যে, এ নিয়ে আলোচনার কোনো প্রয়োজন ছিল না। তবে দুটি স্থানে দেখা গেছে কাদিয়ানীরা নওমুসলিমদের সরলতার সুযোগ নিয়ে তাদের নামাযে মহিলা ইমাম নিয়োগের এসব চিন্তা ছড়িয়ে দিচ্ছে।

ইসলামে পুরুষদের জামাতে ইমামতি করা মহিলাদের জন্য জায়েজ নয়। কুরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াস এ ব্যাপারে স্পষ্ট ধারণা দিয়ে রেখেছে।

মহানবী সা. এর যুগে একবার কিছু মহিলা একজন মহিলাকে ইমাম বানিয়ে জামাতে নামায পড়েছিলেন। তবে তাদের ইমাম অগ্রসর হয়ে নয় বরং মুসল্লিদের কাতারেই ছিলেন। নফল পর্যায়ে রীতি মেনে এর সুযোগ শরীয়তে থাকতেও পারে। তবে এ ঘটনার পূনরাবৃত্তি বা ব্যাপকতা ইসলামের ইতিহাসে পাওয়া যায়নি।

অর্থাৎ উম্মাহ এ বিচ্ছিন্ন ঘটনাটি সুন্নাহ হিসাবে ধরে নেয়নি এবং এর ওপর আমল করেনি। মহিলাদের বিষয়ে মহানবী সা. এর হাদীসের মর্ম অনুযায়ী, ‘তারা নামায পড়বে গৃহকোণে। মসজিদ থেকে তাদের জন্য বাড়ি ভালো। বাড়ির চেয়ে অন্দর মহল ভালো। অন্দর মহলের মধ্যে কোনার ঘর ভালো। কোনার ঘরের মধ্যে নিরব ও গোপন কুঠুরি হলে আরও ভালো।’

ইসলামের প্রথম যুগে মহানবী সা. এর সময়ে মহি