শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

‘একটি লেখা শুরুর আগে লেখককে দীর্ঘ সময় অলস কাটানো উচিত'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের উদ্যোগে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম অডিটোরিয়ামে ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার, অনুষ্ঠিত হলো ভাষার মাসের বিশেষ আয়োজন 'তরুণ লেখকদের গ্রন্থ সমালোচনা অনুষ্ঠান'।

বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সাধারণ সম্পাদক ও ছড়াকার মুনীরুল ইসলামের সঞ্চালনায় শুরু হওয়া এ অনুষ্ঠানটি বিকেল চারটা থেকে শুরু হয়ে রাত দশটায় শেষ হয়।

অনুষ্ঠানে কথাসাহিত্যিক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন বলেন, এমন অনুষ্ঠান বেশি বেশি হওয়া দরকার। আমরা যদি এভাবে নিজেরা নিজেদের বই নিয়ে সমালোচনা ও পর্যালোচনা করি তাহলে লেখার ভুলত্রুটি দূর হবে এবং মজবুত হবে।

তিনি বলেন, আমরা বাংলা সাহিত্যের অঙ্গনে যতটুকু এগিয়েছি, এটা মাত্র ত্রিশ বছর মেহনতের ফসল। যদি এ মেহনত আমরা ধারাবাহিকভাবে চালিয়ে যেতে পারি, তাহলে ইনশাআল্লাহ অচিরেই বাংলা সাহিত্যের চেয়ার আমাদের দখলে আসবে।

একটি গ্রন্থ সমালোচনা করতে গিয়ে তিনি বলেন, আমাদের তরুণরা এবং অনেক প্রবীণরাও তড়িঘড়ি করে বই লেখার চেষ্টা করি। যা কখনই উচিৎ নয়। বই শুরু করতে হবে দীর্ঘ সময় ভেবে। গল্পের ফ্রেমটাকে নিজের করোটিতে সাজিয়ে। আর লেখা অবশ্যই হতে হবে মেদশূন্য। মেদযুক্ত লেখা পাঠককে বই বিমুখ করে দেয়। লেখকের লেখার মান কমিয়ে আনে শূন্যে।

তিনি বলেন, আমি কিছুদিন আগে আল্লামা ফরিদ উদ্দীন মাসউদের কাছে গিয়েছিলাম। তখন তার সঙ্গে লেখালেখির বিষয়ে বিভিন্ন আলোচনা হয়। তিনি এক পর্যায়ে বলেন, একটি লেখা শুরু করার আগে লেখককে দীর্ঘ সময় অলস কাটানো উচিৎ, অন্যান্য কাজ থামিয়ে শুধু ওই লেখাটি নিয়েই প্রচুর ভাবা উচিৎ। দীর্ঘ সময় ভাবার পর তার কলম তাকে যে লেখাটি উপহার দেবে, তা হবে অনন্য কিংবা অমর।

অনুষ্ঠানে নজরুল গবেষক কবি মহিউদ্দিন আকবর বলেন, মাদরাসায় বাংলা চর্চা এক সময় কঠোরভাবে নিষিদ্ধ ছিল। কিন্তু আল্লাহর অশেষ রহমতে এখন আর ওই পরিবেশ নেই। সবাই নিজ ভা