সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

অনলাইনে অর্ডার; আইফোন-৮ এর বদলে একটি সাবান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  অনলাইনে কেনাকাটা এখন বেশ জনপ্রিয়। রাস্তায় জ্যামে পড়ার ঝনঝট নেই। নেই ভাড়া খরচের ভয়। অনেকের কাছে এটি নিরাপদও।

তবে সম্প্রতি অনলাইন কেনাকাটা প্রতারণা শিকারও হচ্ছেন কেউ কেউ। তেমনই একজন হচ্ছেন ভারতের মুম্বাইয়ের তাবরেজ মেহাবুব নাগরালি। ২৬ বছর বয়সী তাবরেজ পেশায় একজন সফটওয়্যার প্রকৌশলী।

তিনি অনলাইনে আইফোন-৮ এর অর্ডার দিয়েছিলেন। এর জন্য পরিশোধ করেছিলেন ৫৫ হাজার রুপিও। কিন্তু তাবরেজ আইফোনের বদলে পেয়েছেন আস্ত একটি সাবান। খবর এনডিটিভি, মুম্বাই মিররের।

২১ জানুয়ারি ফ্লিপকার্টে আইফোন-৮ এর অর্ডার দেন তাবরেজ। পরদিন বেলা সাড়ে তিনটার দিকে অফিসে প্যাকেজটি হাতে পান তিনি।

তাবরেজ বলেন, ডেলিভারি বয় আমার ডিজিটাল সিগনেচার নিয়ে চলে যায়। আমি যখন প্যাকটি খুলি সেসময় আমার এক বন্ধু ও অফিসের চৌকিদার পাশেই ছিল। কিন্তু বাক্স খুলে আমি তো অবাক। কারণ সেখানে ফোনের বদলে রয়েছে গোলাপি রঙের একটি সাবান।

তবে এই ঘটনার পর তিনি ফ্লিপকার্টের ওয়েবসাইটে তাৎক্ষণিক কল করেন তিনি। কিন্তু তাদের কাছ থেকে তেমন সাড়া পাননি তাবরেজ। পরে তাবরেজ ফ্লিপকার্টের বিরুদ্ধে প্রতারণার মামলা ঠুকে দিয়েছেন। তাবরেজের ওই অভিযোগ পাওয়ার সত্যতাও নিশ্চিত করেছেন বাইকুল্লা পুলিশ স্টেশনের সিনিয়র ইন্সপেক্টর অভিনাশ সিংয়েট।

এদিকে ফ্লিপকার্টের একজন মুখপাত্র জানিয়েছেন, তারা এ ঘটনার তদন্ত করছে।

এ ধরনের ঘটনা ভারতে এবারই প্রথম নয়। এর আগে স্ন্যাপডিল ও অ্যামাজনের মতো ওয়েবসাইটে মোবাইল ফোন অর্ডার দিয়ে সাবান পাওয়ার ঘটনা ঘটেছে।

এইচজে

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ