শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

বঙ্গবন্ধুর বাড়ি নিয়ে শামস সাইদের উপন্যাস ‘ধানমণ্ডি ৩২ নম্বর’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যিয়াদ বিন সাঈদ

ধানমন্ডি ৩২ নম্বর। একটি উপন্যাস। রাজনৈতিক ইতিহাস সমৃদ্ধ একটি বর্ধিত কলেবরে নির্মাণ। দক্ষ নির্মাতা শামস সাইদ এর রচয়িতা। ৩২ নম্বর রোড ধরে হেঁটে গেলে ৬৭৭ নম্বরের একটি সুরম্য ইমারত যে দেখা যায়, যার পাশে সারাক্ষণ মানুষের সরবতা। পাখিদের কিচিরমিচির। গাছে গাছে পাতাদের কল্লোল। পরবর্তীতে যাদুঘর হয়ে যাওয়ায় যেখানে দেখা যায় মুখ কালো করে সমগ্র দেহ-মনে বিষাদের পষ্ট ছাপ নিয়ে মানুষেরা এদিকওদিক যাচ্ছে, প্রত্যক্ষ করছে পৃথিবীর মানচিত্রে ফুটে থাকা এক ইতিহাস, এক ট্র্যাজেডি, এরই নাম বত্রিশ নম্বর।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বাড়িটিতে ১৯৭৫ সনের ১৫ অগাস্ট ঘাতকদের হাতে প্রাণ দিয়েছিলেন। পরদেশে পরবাসী হয়ে শোকসন্তপ্ত মানুষকে অকূল দরিয়ায় নিমজ্জিত করেছিলেন।

এমনই ইতিহাসখ্যাত বাড়িটিকে উপজীব্য করে শামস সাইদ নির্মাণ করেছেন একটি দীর্ঘ উপন্যাস। এ ইতিহাসের সঙ্গে যুক্ত হয়েছে দুর্দান্ত সব কল্পনা। আছে না জানা অনেক তথ্য-উপাত্ত।

উপন্যাসের ভাষায় এবং আনন্দ বেদনার ভেতর দিয়েই শামস সাইদ পাঠককে জানিয়ে দিতে চেষ্টা করেছেন এক ইতিহাস। সুদীর্ঘ এক ট্র্যাজেডি। যে ইতিহাস একজন বাঙালীকে আবশ্যকীয় ভাবে জেনে নিতে হবে। বুঝে নিতে হবে। তাই তিনি আরাম করে লোকমা তুলে খাইয়ে দিতে চেয়েছেন পাঠককে। চেয়েছেন বাংলাদেশের এ অপূর্ণ ক্ষেত্রটি পূর্ণতায় ভরপুর করতে।

শামস সাইদ ঠিক কী কারণে এমন একটি বাড়িকে কেন্দ্র করে উপন্যাস লিখতে গেলেন; তা নিয়ে আমাদের ভাবিত হৃদয়ে প্রশ্নের সৃষ্টি হয়। কিন্তু বইয়ের পাতা যখন ওল্টাতে থাকবে, গোচর হতে থাকবে সব দৃশ্যপট, তখনই পাঠকের কাছে সকল অন্ধকার সরে গিয়ে ফুটে ওঠবে এক সোনালি সূর্য।

৩২ নম্বরের এই বাড়িটির বাকিংহাম প্যালেস, হোয়াইত হাউজ, ১০ নং ডাউনিং স্ট্রিট, রাইসিনা হিল কিংবা ক্রেমলিনের মত সরকারী কোনো মর্যাদা ছিলোনা। ছিলো না দেয়ালে সেঁটে থাকা কোনো নেইমপ্লেট। কিন্তু এই বাড়িটি বাঙালি জাতির হৃদয়ে গেঁথে আছে অনন্য এক মর্যাদা নিয়ে। প্রতিষ্ঠিত হয়ে আছে প্রেমের এক সুরম্য দালান হয়ে।

পৃথিবীর ইতিহাসে এমন বাড়ি নজিরবিহীন। ১৯৬২ সালে যখন আইয়ুব খানের à¦