সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

শুরু হচ্ছে বইমেলা; প্রতিদিন বিকাল ৩টা থেকে চলবে রাত ৯টা পর্যন্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আর মাত্র ১ দিন বাকী। তারপরেই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০১৮। ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হয়ে চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

আজ মঙ্গলবার বাংলা একাডেমিতে এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে ১ ফেব্রুয়ারি বিকাল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বই মেলা উদ্বোধন করবেন । উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৭ প্রদান করবেন প্রধানমন্ত্রী।

গতবারের  চেয়ে আধা ঘণ্টা সময় বাড়ানো হয়েছে জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। অন্যান্য বছর এ সময় ছিলো সাড়ে ৮টা পর্যন্ত।

এছাড়া ছুটির দিন সকাল ১১টা থেকে রাত ৯টা এবং ২১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলা চলবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান ও মেলার পরিচালক জালাল আহমেদ।

বাংলা একাডেমির মহাপরিচালক জানান, এবার বই মেলায় বাংলা একাডেমি চত্বরকে সদ্যপ্রয়াত কথাসাহিত্যিক শওকত আলীর নামে নামাঙ্কিত করা হয়েছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ