শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

আমাদের বড় ভাই জাকি কাইফি’র কথা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[জামিয়া দারুল উলুম করাচির মুখপাত্র ‘ماہنامہ البلاغ মাহনামা আল-বালাগ’ এ ধারাবাহিকভাবে প্রকাশিত বিশ্বনন্দিত আলেম, স্কলার আল্লামা তাকি উসমানির আত্মজীবনী আওয়ার ইসলামে ধারাবাহিকভাবে প্রকাশ হচ্ছে আলহামদুলিল্লাহ।

এ বিষয়ে আল্লামা তাকি উসমানি আনুষ্ঠানিকভাবে আওয়ার ইসলামকে ভাষান্তর করে প্রকাশের অনুমতি দিয়েছেন। গত ২ জানুয়ারি জামিয়া দারুল উলুম করাচির তাখাসসুস ফিল ইফতার শিক্ষার্থী, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের শুভাকাঙ্ক্ষি উমর ফারুক ইবরাহীমীর মাধ্যমে আল্লামা তাকি উসমানি ও পত্রিকা কর্তৃপক্ষের কাছে আত্মজীবনী ‘ইয়াদে’ অনুবাদের অনুমতি চাওয়া হলে তারা খুশি মনে রাজি হন এবং আওয়ার ইসলামকে ধন্যবাদ জানান বাংলাভাষায় ইসলামের প্রচার ও প্রসারের জন্য।

আল্লামা তাকি উসমানির নতুন ধারাবাহিক আত্মজীবনী “یادیں ইয়াদেঁ ” মাহনামা আল-বালাগে সফর ১৪৩৯ হিজরি, নভেম্বর ২০১৭ ইংরেজি মাস থেকে। আওয়ার ইসলামে লেখাটি প্রতি ধারাবাহিকভাবে প্রকাশ হচ্ছে। আজ ছাপা হলো ৭ম কিস্তি। অনুবাদ করেছেন মাওলানা  উমর ফারুক ইবরাহীমী।]

পূর্ব প্রকাশের পর: আমার বড় দুই বোনের (মুহতারামা নাঈমা ও আতিকা) পর তৃতীয় নাম্বারে ছিলেন মুহাম্মদ জাকি কাইফি রহ.। ভাইদের মধ্যে তিনিই ছিলেন সবার বড়।তাকে আমরা ‘ভাইজান’ বলে ডাকতাম।

তিনি দারুলউলুম দেওবন্দে নিয়মতান্ত্রিকভাবে মুতাওয়াসসিতাহ (মাধ্যমিক স্তর) পর্যন্ত পড়াশোনা করেছেন। দুঃখজনকভাবে পরবর্তীতে বেশকিছু জটিলতা তার ধারাবাহিক পড়াশোনা ব্যাহত করেছে। এরপর তিনি আব্বাজান মুফতি মুহাম্মদ শফি রহ. প্রতিষ্ঠিত কুতুবখানা, দারুল ইশা'আতের দেখভালের কাজে নিজেকে নিয়োজিত করেন।

তবে তার মুতালা'আ, (ব্যক্তিগত অধ্যয়ন) বিশেষত ইতিহাস, সিরাত, তাসাউফ এবং আকাবিরে দেওবন্দের জীবনবৃত্তান্ত ও তাদের মালফুজাতের উপর এতবেশি ছিলো যে, সময়ের সেরা উলামায়ে কেরামও তার সমকক্ষ ছিলেন না।

এছাড়াও তিনি হজরত থানবি রহ. এর হাতে বাইয়াত ছিলেন। বুযুর্গদের চোখের মধ্যমণি ছিলেন। হজরত মুফতি মুহাম্মদ হাসান রহ., হজরত মাওলানা ইদ্রিস কান্ধলভি রহ., হজরত মাওলানা দাউদ গজনবি রহ., হজরত মাওলানা রসূল খান রহ. সহ সবাই তাকে মুহাব্বত করতেন এবং যখনই তারা আনা